1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

দুঃসময়ের সাথী মাবুদকে স্মরণ করলেন সিডিএর নবাগত চেয়ারম্যান বেলায়েত….!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ:১৬ জুন (চট্টগ্রাম)

স্মৃতির দুয়ারে সম্পর্কের ঋণ কখনো ম্লান হয় না। তা আবারও প্রমাণ করলেও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

গত রোববার ঢাকা থেকে ফিরেই তিনি রাজকীয় সংবর্ধনা কিংবা আনুষ্ঠানিকতা কে পিছে ঠেলে ছুটে গেলেন এক লড়াকু আত্মার টানে। বিমানবন্দর থেকে সোজা হাজির হন নগরের উত্তর কাট্টলী ওয়ার্ডে, যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন তার দুঃসময়ের রাজপথের পরম সাথী বিএনপি নেতা আলী আজমী মাবুদ।

প্রিয় বন্ধুর কবর জিয়ারত করে অশ্রুসজল চোখে শ্রদ্ধা নিবেদন করেন তিনি, আর সেই মুহূর্তে স্মৃতির পাতায় যেন জীবন্ত হয়ে ওঠে রাজপথের পুরনো সব লড়াইয়ের দিনগুলো।”

স্থানীয় সূত্র জানা গেছে,উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মরহুম আলী আজমী মাবুদের কবর জিয়ারত শেষে তাঁর পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন।

আলী আজমী মাবুদ ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। তারা নগর বিএনপি অফিস থেকে একইসাথে গ্রেপ্তার হয়েছিলেন। কারাগারে থাকাকালিন দুজনকেই পায়ে দান্ডা বেড়ি পরিয়ে আদালতে তোলা হতো। সেসময় টানা দান্ডা বেড়ি পরানোর কারণে বিএনপি নেতা মাবুদের পায়ে পচন ধরেছিল। সেই চিকিৎসা করাতে গিয়ে তাকে দীর্ঘদিন ওষুধ নিতে হয়েছিল। একসময় ওষুধের প্রভাবে কিডনী নষ্ট হয়ে যায়৷ পরবর্তীতে পা কেটে ফেলতে হয় তার। একসময় মৃত্যুর কাছে হার মানেন আলী আজমী মাবুদ৷

রোববার তাঁর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন নতুন সিডিএ চেয়ারম্যান। তিনি পরিবারের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা জ্ঞাপন করেন।এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সিডিএ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, আলী আজমী মাবুদকে কোনদিন ভুলে যাওয়া সম্ভব না। দলের জন্য তিনি নিবেদিত প্রাণ ছিলেন। তাঁর সাথে আমার স্মৃতিগুলো এখন দগদগে। একসাথে আদালতে ওঠানো, পায়ে দান্ডা বেড়ি পরানো। কি যে কষ্ট হতো মাবুদের বলার অপেক্ষা রাখে না৷ কারাগারের দিনগুলি এখনও মনে পড়ে৷ মানুষটা আজ বেঁচে থাকলে যদি দেখতো আমি সিডিএ চেয়ারম্যান হয়েছি।

আনন্দে আত্মহারা হয়ে পড়তো৷ আমি আজীবন তার পরিবারের পাশে থাকব কথা দিলাম।

শুধু তাই নয়, বিএনপির তৃণমূল পর্যায়ের শুভাকাঙ্ক্ষীদের আজীবন স্মরণ করবেন বলেও জানিয়েছেন এই নবাগত সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট