
বিশেষ প্রতিবেদন:১৫ জুন (চট্টগ্রাম)
বন্দর নগরীর অত্যন্ত প্রাচীনতম কাটাখালী আলীশাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র মোহাম্মদ হাসান জাতীয় পর্যায়ে উচ্চলাফ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন বিরল পুরস্কার লাভ করেছেন
জাতীয় চ্যাম্পিয়নশিপ পর্যায়ে এই কৃতিত্ব অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী ড,আ ন ম এহছানুল হক মিলন (এমপি )মহোদয়ের কাছ থেকে পুরস্কার গ্ৰহন করেছেন।
তাঁর এই কৃতিত্ব পূর্ণ অর্জনে ৩৯ নং ওয়ার্ডের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তায় এফবি পোস্ট করেছেন অনেক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া ব্যক্তিগত ভাবে শুভেচ্ছা জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক শিক্ষিকা সহ এলাকার সর্বস্তরের গণ-মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বন্দর থানা শিক্ষা অফিস।
বিশেষ করে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি মোহাম্মদ হাসান এর সাফল্য অর্জন করায় উষ্ণ অভ্যর্থনা জানায় বলে একাডেমির পরিচালক ও জেনারেল সেক্রেটারি, সাংবাদিক ক্রীড়া সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা।