1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

কাপাসিয়ায় যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূর ওপর পাশবিক নির্যাতনের অপরাধে গ্রেফতার ১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

​রাজু হোসেন (গাজীপুর) 

 

​গাজীপুরের কাপাসিয়ায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে অমানবিক নির্যাতনের মামলার আসামি মো. জুয়েলকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৪ জুন) সন্ধ্যায় কাপাসিয়া থানার এসআই সাইদুর রহমান তাকে গ্রেফতার করেন।

 

​গ্রেফতারকৃত জুয়েল কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নরদা গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

 

​মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ মে যৌতুকের ৪ লাখ টাকা না পেয়ে ভুক্তভোগী গৃহবধূ কে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মিলে এলাপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এ ঘটনায় গৃহবধূর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। অভিযোগ রয়েছে, আসামিরা ভুক্তভোগীকে আটকে রেখে জোরপূর্বক নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টাও করেছিল। নির্যাতনকারীরা গৃহবধূকে তাদের বসতবাড়িতে জোরপূর্বক আটকে রাখে। গৃহবধূর পরিবার বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করতে গেলে, নির্যাতনকারীরা তার আত্মীয়দেরও অবরুদ্ধ করে ফেলে। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে ভুক্তভোগী গৃহবধূকে উদ্ধার করে চিকিৎসার জন্য কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপাসিয়া থানার এসআই সাইদুর রহমান জানান, গ্রেফতারকৃত জুয়েলকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে।

 

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছের আহমেদ জানান, মামলার অন্যান্য আসামিদের ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট