1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আইটি ব্রিজের স্কুল কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আবারো গোমস্তাপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ বিএসএফ চট্টগ্রামে জামায়াতের আমির, অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের জোর দাবি মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ১৫০ টাকা ঘুষ-নলছিটি থানার এএসআই ও কনস্টেবল ক্লোজড আইটি ব্রিজের স্কুল কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন… চট্টগ্রামে শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলে প্রতিনিধি সভা অনুষ্ঠিত: ৪০স্কুল অংশগ্রহণ করবে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ৩ নং দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ফলজ বৃক্ষ রোপণ বাফুফে অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপের উদ্বোধনী ম্যাচে জামালপুরের কাছে হেরেছে চট্টগ্রাম  চাঁপাইনবাবগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিজেকে দক্ষ করে গড়ে তুললে অর্থের অভাব হবেনা : রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু

মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ১৫০ টাকা ঘুষ-নলছিটি থানার এএসআই ও কনস্টেবল ক্লোজড

বিশেষ প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে ঝালকাঠির নলছিটি থানার দুই পুলিশ সদস্যকে তাৎক্ষণিক প্রত্যাহার (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। বরিশাল রেঞ্জ ডিআইজির দ্রুত অ্যাকশনে গতকাল রাতে জেলা পুলিশ সুপারের নির্দেশে তাদের নলছিটি থানা থেকে প্রত্যাহার করে ঝালকাঠি পুলিশ লাইন্সে সংযুক্ত (ক্লোজড) করা হয়।

অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন নলছিটি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জসিম ও কনস্টেবল ইব্রাহিম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে নলছিটি থানা এলাকায় এএসআই জসিম ও কনস্টেবল ইব্রাহিম টহল ডিউটিতে নিয়োজিত ছিলেন। ডিউটি চলাকালীন তারা পথিমধ্যে এক মোটরসাইকেল আরোহীকে থামিয়ে তাঁর কাছ থেকে ১৫০ টাকা ঘুষ নেন বলে অভিযোগ ওঠে।

ঘুষ নেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে বরিশাল রেঞ্জ ডিআইজির নির্দেশনায় জেলা পুলিশ সুপার (এসপি) তাৎক্ষণিকভাবে ঘটনাটি তদন্তের নির্দেশ দেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় রাতেই ওই দুই পুলিশ সদস্যকে নলছিটি থানা থেকে প্রত্যাহার করে ঝালকাঠি পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়।

পুলিশের যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখা হবে। অপরাধ ছোট কিংবা বড় হোক, শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না।

পুলিশের এই তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সাধারণ মানুষ। অপরাধের পরিমাণ ছোট হলেও দুর্নীতির বিরুদ্ধে এমন দ্রুত অ্যাকশন পুলিশ প্রশাসনের প্রতি জনগণের আস্থা বাড়াবে বলে মনে করছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট