1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্সের অভিযান, জেল ও জরিমানা ঢাকা-স্থ দৈনিক ভিত্তিক সরকারী,স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত চাকূরী স্থায়ী করণের লক্ষ্যে মহা-সমাবেশ। গোমস্তাপুরে পুশইনে সহযোগিতার অভিযোগে সীমান্তে ৭ দালাল আটক আজ চট্টগ্রামে বহুল আলোচিত শিশু আয়াত হত্যা মামলার রায় …! গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠীর আহবায়ক কমিটি গঠিত -জাহিদুল আহবায়ক, আব্র:হিম সদস্য সচিব ‎গেণ্ডারিয়ায় অপহৃত এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধারে ব্যর্থ পুলিশ ‎ হোসেনপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন আনন্দের মাধ্যমে মানসম্মত শিক্ষা শিক্ষার মাধ্যমে আলোকিত ভবিষ্যৎ গঠনে চট্টগ্রাম মডেল স্কুল পুলিশের টি আই কে ম্যানেজ করে দূর পাল্লার বাস ঢুকছে শহরে: অভিযোগের তীর রেজাউল এর দিকে…! দুঃসময়ের সাথী মাবুদকে স্মরণ করলেন সিডিএর নবাগত চেয়ারম্যান বেলায়েত….!

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে জেলা পুলিশের আয়োজনে ফুটবল ম্যাচ

হোসেন বাবলা:১২ জুন, চট্টগ্রাম
  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

হোসেন বাবলা:১২ জুন, চট্টগ্রাম

শিক্ষার্থীদের খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করার লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে গতকাল ১১ জুন বিকেলে সাড়ে ৪টায় সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুরের আলীনগরে এক প্রাণবন্ত ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

উক্ত ম্যাচের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সীতাকুণ্ড থানার কর্মকর্তাগণ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ম্যাচে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ব্রাজিল ও আর্জেন্টিনা দলের জার্সি পরিধান করে উৎসবমুখর পরিবেশে খেলায় অংশ নেয়। মাঠজুড়ে ছিল প্রাণচাঞ্চল্য, উচ্ছ্বাস এবং খেলাধুলার প্রতি শিক্ষার্থীদের গভীর আগ্রহ। খেলা উপভোগ করতে স্থানীয় জনসাধারণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি খেলাধুলা তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। জেলা পুলিশ ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও শিক্ষার্থী-বান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে।

এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলাবোধ ও দলগত চেতনা বিকাশের পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন।

বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা এ ব্যতিক্রমধর্মী উদ্যোগের জন্য চট্টগ্রাম জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট