1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল এয়ারপোর্ট থানার সফল পৃথক অভিযানে ইয়াবাসহ আটক দুই মাদক ব্যবসায়ী মাদক সেবনের অভিযোগে কাশিমপুর কারাগারের কারারক্ষী বরখাস্ত চট্টগ্রামে সংবর্ধনা অনুষ্ঠানে ইসরাফিলঃ ক্রীড়াঙ্গনের স্বর্ণযোগ ফিরে আসবে ইনশাআল্লাহ চাঁপাইনবাবগঞ্জের আম চাষীদের জন্য স্বস্তির বার্তা, কবে হবে চাষীদের প্রত্যাশা পূরণ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের গৌরবগাথা: বীরত্ব, আত্মত্যাগ ও অনন্য উচ্চতা গোমস্তাপুরে পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকের) উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৮০০ রোগীর চিকিৎসা সেবা শিবগঞ্জে ৪৫ দিনেও সন্ধান মেলেনি গৃহ বধূর কোতোয়ালীতে অসামাজিক কাজে লি’প্ত থাকার অভিযোগে আটক -৭ নারী পুরুষ…! দীর্ঘদিন পর কমান্ডো ট্রেনিং করেছে দঃ হালিশহর ফুটবল একাডেমী. স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করেছেন এক যুবক

বরিশাল এয়ারপোর্ট থানার সফল পৃথক অভিযানে ইয়াবাসহ আটক দুই মাদক ব্যবসায়ী

রিপোর্টার আজাদ মৃধা, বরিশাল প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানা পুলিশ পৃথক দুটি সফল অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত ৯ ও ১০ জুন গভীর রাতে থানার কাশিপুর ও ডেফুলিয়া এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) মোঃ আল মোমেন, এএসআই (নিঃ) মোঃ দেলোয়ার হোসেন, এএসআই (নিঃ) মোঃ সুমন মিয়া এবং কং/১৩৪৪ মোঃ রনি’র সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে।

গত ৯ জুন (মঙ্গলবার) রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় এয়ারপোর্ট থানাধীন ২৮নং ওয়ার্ডের কাশিপুর তেতুলতলা হাউজিং এলাকায় প্রথম অভিযানটি চালানো হয়। সেখানে মোঃ সিদ্দিকুর রহমানের বসতবাড়ির সামনের রাস্তা থেকে মাদক বিক্রির সময় হাতেনাতে গ্রেফতার করা হয় মোঃ ওমর ফারুক (৩০) নামের এক যুবককে। ধৃত ওমর ফারুক বরিশাল কোতয়ালী থানার জাগুয়া ইউনিয়নের আস্থাকাঠী এলাকার মৃত জয়নাল খানের ছেলে। তল্লাশিকালে তার কাছ থেকে ২৫ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডেফুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ আটক কালু এর ঠিক কয়েক ঘণ্টা পর, ১০ জুন (বুধবার) রাত ৩:৩০ ঘটিকায় এয়ারপোর্ট থানার একই টিম ২৭নং ওয়ার্ডের ডেফুলিয়া এলাকার দরগা বাড়িতে দ্বিতীয় অভিযান পরিচালনা করে। সেখানে আবুল কালাম ওরফে কালু মিয়ার বর্তমান বসতঘরে তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ আবুল কালাম ওরফে কালু মিয়াকে (৪১) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কালু মিয়া নরসিংদী জেলার শিবপুর থানার কুমরাদি এলাকার মৃত হিরন মিয়ার ছেলে। সে বর্তমানে বরিশালের ডেফুলিয়া এলাকার দরগা বাড়িতে বসবাস করে আসছিল।

এয়ারপোর্ট থানা পুলিশ জানিয়েছে, আটককৃত উভয় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১০(ক) ধারায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বিএমপির এমন অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট