
বিশেষ প্রতিনিধি:০৭ জুন
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পুইছড়ি নিউ জেনারেশন সোসাইটি’র বৃক্ষরোপণ কর্মসূচি ও বিতরণ-০৫ জুন সকালে অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী প্রেম বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ এহসান।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, মু. তাওহিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক নিউ জেনারেশন সোসাইটি।
সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি , মামুনুর রশীদ নূরী ,সার্বিক তত্বাবধান করেন-আরাফাতুল ইসলাম, নবনির্বাচিত সাধারণ সম্পাদক।
সংগঠনের ওয়ার্ড প্রতিনিধি ও বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন-সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোছাইন, আদনান মঞ্জুর রাদভী, সাবেক অর্থ সম্পাদক এহসান হাবিব চৌধুরী, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াহিম হোছাইন চৌধুরী, সাবেক সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক শফিকুর রহমান, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাঈদ হাসান, সদস্য তৌহিদুল ইসলাম, সানজিদ, মিনহাজ উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত।
বক্তারা বলেন, বৃক্ষ রোপন করি, বসবাসযোগ্য পৃথিবী গড়ি । বৃক্ষের সাথে জীবনের অবিচ্ছেদ্য বন্ধন সুদৃঢ় করি।
এক মুঠো বিশুদ্ধ বাতাসের খোঁজে কাজ করছি নিরন্তর প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ জানিয়েছেন।