1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
গোমস্তাপুরে পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকের) উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৮০০ রোগীর চিকিৎসা সেবা শিবগঞ্জে ৪৫ দিনেও সন্ধান মেলেনি গৃহ বধূর কোতোয়ালীতে অসামাজিক কাজে লি’প্ত থাকার অভিযোগে আটক -৭ নারী পুরুষ…! দীর্ঘদিন পর কমান্ডো ট্রেনিং করেছে দঃ হালিশহর ফুটবল একাডেমী. স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করেছেন এক যুবক চাঁপাইনবাবগঞ্জে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, দুটি স্কেভেটার জব্দ কুন্দপুকুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বাংলাদেশ হিন্দু মহাজোট এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চান ইউপি চেয়ারম্যান প্রার্থী আফজাল হোসেন জামাল ইপিজেডে ওএমএস ট্রাক সেইলে বিক্রয় কার্যক্রম অব্যাহত চাঁপাইনবাবগঞ্জের রহানপুরে কুখ্যাত মাদক দম্পতিকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

পাহাড়তলীত জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে আমিনুল হক : শহীদ লেইন বয়েজের শুভ সূচনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

হোসেন বাবলা:৫ জুন( চট্টগ্রাম)

বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে বর্ণাঢ্য ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনের মধ্য দিয়ে নগরীতে শুরু হয়েছে শহীদ প্রেসিডেন্ট স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে “দেশ রক্ষা তারেক মঞ্চ” আয়োজিত “শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ড কাপ ফুটবল-২০২৬ ।

০৫ জুন,শুক্রবার বিকালে পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও সাবেক জাতীয় ফুটবলার মোঃ আমিনুল হক।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সংসদ সদস্য এরশাদ উল্ল্যাহ ও আবু সুফিয়ান।

উদ্বোধনী দিনে ডালিয়া নাজনীন স্মৃতি কে ৩-০ গোলে পরাজিত করে শুভ সুচনা করেছেন শহীদ লাইন ক্লাব। ব্যক্তিগত ২ গোল করে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জয়ী দলের বিদেশি রিকটু দিদিয়ান দ্রগবা। দলের পক্ষে অপর গোলটি করেন রহিম ১ টি গোল করেন।

জাতীয় ও টুর্ণামেন্টের পতাকা উত্তোলনের পর প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিদের নিয়ে বেলুন উড়িয়ে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন উদ্বোধক ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন,এমপি।মোট ২৩ দলের অংশগ্রহণে টুর্নামেন্টে উদ্বোধনী খেলায় শহীদ লাইন ক্লাব ৩ – ০ গোলে ডালিয়া নাজনীন স্মৃতি সংসদকে পরাজিত করে শুভ সুচনা করেন।

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোশাররফ হোসেন দীপ্তি,র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলু, সিজেকেএস এডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ সালাউদ্দিন, নগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম, সদস্য সচিব ও সিজেকেএস এডহক কমিটির সদস্য শফিকুল ইসলাম তুহিন, কেন্দ্রীয় রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক এড. এম আর মঞ্জু, নগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, কেন্দ্রীয় ক্রীড়া দলের সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার মোঃ জাহেদ পারভেজ, হেলাল হোসেন হেলাল, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব শাহজালাল পলাশ, ইকরাম আফছার ,হায়দার হোসেন প্রিন্স, মোঃ আব্বাস।

খেলা পরিচালনা করেন ফিফা রেফারি জিএম চৌধুরী নয়ন, সহকারী রতন ও এরশাদ উল্লাহ, ক্রীড়া ধারাভাষ্যকার ছোটন বিশ্বাস ও মোহাম্মদ রফিক সহ টুর্নামেন্ট কমিটির অন্যান্য সদস্য ও টুর্নামেন্টে অংশগ্রহণ দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট