1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে দুঃস্থদের মাঝে কুরবানির গোস্ত বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::২৯ মে( চট্টগ্রাম)

নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ২৯ মে , শুক্রবার বিকেলে কুরবানির গোস্ত বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর মজলিসে শূরা সদস্য ও ইপিজেড থানা আমীর মুহাম্মদ আবুল মোকাররম।

তিনি তার বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী সব সময়ই দুঃস্থ ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আজ সামান্য কুরবানির গোস্ত উপহার হিসেবে আপনাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা যদি প্রত্যেকের বাসায় গিয়ে পৌঁছে দিতে পারতাম, তাহলে আরও ভালো হতো। তা করতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

তিনি আরও বলেন,আল্লাহ যদি আমাদের সুযোগ করে দেন এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, তাহলে মানুষের ন্যায্য অধিকার তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে এবং সকল নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে।”

তিনি জামায়াতের কর্মীদের উদ্দেশ্যে বলেন, এলাকার মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে দাঁড়ানোই একজন কর্মীর অন্যতম দায়িত্ব। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিকভাবে পরিচালনা করেন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের সেক্রেটারি আব্দুল্লাহ আল আরিফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা, জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী মোঃ শাহেদ। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ ফখরুল ইসলাম, মোঃ মিজান খান সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

এসময় এলাকার দুঃস্থ মানুষের মাঝে কুরবানির গোস্ত বিতরণ করা হয় এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট