1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নগর  বিএনপির সদস্য হাজী মুজিবুল হকের ঈদ শুভেচ্ছা বার্তা চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক হোসেন বাবলা ‘র ঈদ শুভেচ্ছা… ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে বিভিন্ন মসজিদে ঈদুল আযহা নামাজের সময়সূচী জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এম শুভ পাঠান।ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে। শেষ মুহূর্তে বেশ জমে উঠেছে ৩৯ নং ওয়ার্ডের কোরবানির পশুর হাট : দাম কিছুটা কমেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সিসিইউর সামনে রোগীর স্বজনের মোবাইল-মানিব্যাগ চুরি: নিরাপত্তা জোরদার ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি রাজনৈতিক ফায়দা লুটতেই সাবেক এমপি শাহজাহান মিয়ার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা প্রশাসনকে রাজনৈতিক ঢাল বানানোর অপচেষ্টা! ইউএনও’র নামে মানহানিকর সংবাদের বিরুদ্ধে কুচক্রম হল ইউএনও’র ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা!ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী… হোসেন চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের 

ইপিজেডে শিশু রামিসা হত্যার বিচার দাবিতে আসকের বিশাল মানববন্ধন

হোসেন বাবলা:২২মে, চট্টগ্রাম
  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

হোসেন বাবলা :২২ মে( চট্টগ্রাম)

সারাদেশে আলোচিত শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকায় মানবাধিকার সংগঠন আসকের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বিভিন্ন সামাজিক, মানবাধিকার ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে বক্তারা শিশু রামিসার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসকের বিভাগীয় কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট নারী নেত্রী ও আসক মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক মিসেস ফাতেমা বেগম।

আলোচক অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলশী থানা কমিটির নেতা ও শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ মিঠু ইসলাম এবং আসকের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ বায়োজিদ জোমাদ্দার।

জেলা কমিটির সহ-সভাপতি মোঃ এরশাদ আলম এরশাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন নারী নেত্রী সোহাগী, শীমা ইসলাম, মানবাধিকার সংগঠক মোঃ তারেক, জুয়েল, জসিম ও রাকিবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ড একটি নৃশংস ও হৃদয়বিদারক ঘটনা। তারা দ্রুত ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট