1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

শরণখোলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১,

মনিরুজ্জামান হাওলাদার, বাগেরহাট জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

 

 

মনিরুজ্জামান হাওলাদার, শরণখোলা (বাগেরহাট)

 

বাগেরহাটের শরণখোলা উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। তবে অভিযানের সময় মূল আসামি পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা থানার একটি টিম উপজেলার রায়েন্দা ইউনিয়নের খাদা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত আলমগীর তালুকদার (৪০) পিতাঃ তাছেন তালুকদার। এর বাড়িতে তল্লাশি চালিয়ে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় তিনি পালিয়ে যেতে সক্ষম হন।

এ সময় বাড়িতে অবস্থানরত তার সহযোগী মন্নাফ হাওলাদার (৩৬) কে আটক করা হয়। তিনি উপজেলার উত্তর কদমতলা এলাকার বাসিন্দা। উদ্ধারকৃত গাঁজা আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

এ বিষয়ে শরণখোলা থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মূল আসামি পালিয়ে গেলেও তার সহযোগীকে মাদকসহ আটক করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট