1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

টঙ্গীতে বাংলাদেশ ইয়ুথ রেভল্যুশন সংগঠনের ওপর হামলা। 

রাজু হোসেন নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

রাজু হোসেন (গাজীপুর প্রতিনিধি)

 

গাজীপুরের টঙ্গীতে ‘বাংলাদেশ ইয়ুথ রেভল্যুশন’ সংগঠনের নেতাকর্মীদের ওপর মাজার বস্তির চিহ্নিত সন্ত্রাসীদের অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। টঙ্গী সেনা কল্যাণ ভবনের সামনে ঘটে যাওয়া এই বর্বরোচিত হামলায় সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক ও মুখপাত্রসহ অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

 

রণক্ষেত্রে পরিণত হলো টঙ্গীর সেনা কল্যাণ ভবন সংলগ্ন এলাকা। মঙ্গলবার দুপুরে যখন ‘বাংলাদেশ ইয়ুথ রেভল্যুশন’ সংগঠনের নেতাকর্মীরা স্বাভাবিক অবস্থানে ছিলেন, ঠিক তখনই একদল চিহ্নিত সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী মাজার বস্তি এলাকা থেকে আসা একদল সন্ত্রাসী অতর্কিতে এই হামলা চালায়। হামলাকারীরা নির্বিচারে নেতাকর্মীদের মারধর ও কুপিয়ে জখম করে। এতে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের অন্তত ১০ জন নেতাকর্মী রক্তাক্ত হন।

 

হামলায় গুরুতর আহতদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মুখ্য সংগঠক ফাহাদ ইসলাম ফুয়াদ, কেন্দ্রীয় মুখপাত্র সাকিবুর রহমান, গাজীপুর মহানগরের তথ্য ও সম্প্রচার সম্পাদক মোহাম্মদ বাবু এবং টঙ্গী পূর্ব থানার কার্যকরী সদস্য মো: নাজমুল। তাদের উদ্ধার করে দ্রুত টঙ্গী সরকারি আহসান উল্লাহ মাস্টার মেডিকেল কলেজে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আহত চারজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

 

আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম, কিন্তু মাজার বস্তির চিহ্নিত সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালিয়েছে। তারা আমাদের কর্মীদের প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যেই কুপিয়েছে। আমরা এর বিচার চাই।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট