1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

খুলনায় ছিনতাইয়ের সময় গুলিবর্ষণ, ছিনতাইকারী নিহত. 

রাজু হোসেন নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

মোল্লা জাহাঙ্গীর আলম – স্টাফ রিপোর্টার// 

খুলনার দিঘলিয়ায় এক ব্যবসায়ীকে লক্ষ্য করে ছিনতাইয়ের সময় গুলিবর্ষণের ঘটনায় ছিনতাইকারী দলেরই এক সদস্য নিহত হয়েছে।

 

শুক্রবার (২৭ মার্চ ২০২৬) ভোর আনুমানিক ২টা ৪৫ মিনিটে দিঘলিয়া উপজেলার স্টিমার ঘাট সংলগ্ন পপুলার পাঠ কোম্পানি এলাকায় এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাহিদুল ইসলাম (পিতা- জাবেদ আলী শেখ), গ্রামের বাড়ি দেআড়া, থানা- দিঘলিয়া,তিনি একজন ফ্লেক্সিলোড ব্যবসায়ী।

 

প্রতিদিনের মতো দোকানের টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছালে ৩ জন অজ্ঞাতনামা ছিনতাইকারী তার পথরোধ করে।

 

এসময় তারা তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

 

তবে ধস্তাধস্তির সময় ছোড়া গুলি ছিনতাইকারী দলেরই এক সদস্যের গায়ে লাগে। এতে সে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মারা যায়।

 

ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।

 

এ ঘটনায় জড়িত অন্যান্য ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট