1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

কেয়া’র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিক অগ্রযাত্রা

চট্টগ্রাম জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের অধীনে কিন্ডারগার্টেন এডুকেশন এসোসিয়েশন (কেয়া) পরিচালিত বেসরকারি বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল আজ বিকালে চট্টগ্রাম মহানগরের মুরাদপুরস্থ অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেয়া’র চেয়ারম্যান মঈনুদ্দিন কাদের লাভলু,অনুষ্ঠানে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমেদ আনুষ্ঠানিকভাবে বৃত্তি পরীক্ষার গেজেট প্রকাশ করেন এবং ফলাফল চেয়ারম্যানের নিকট হস্তান্তর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মো. রফিকুল ইসলাম মল্লিক, সিনিয়র ভাইস চেয়ারম্যান এম. নজরুল ইসলাম খান,ভাইস -চেয়ারম্যান লায়ন মো শফিকুর রহমান চৌধুরী,শিক্ষা সচিব কে এম মোস্তফা রেজাউল মুনীর, অর্থ সচিব সাজ্জাদুল করিম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, গত ২২ বছর ধরে কেয়া শিশুদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতি বছরের ন্যায় এ বছরও “কেয়া গোল্ড মেডেল” বৃত্তি কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং মানসম্মত শিক্ষার প্রসারে বিশেষ অবদান রাখছে।
তারা আরও উল্লেখ করেন, বেসরকারি বৃত্তি পরীক্ষার এই উদ্যোগ শিশুদের প্রাথমিক স্তর থেকেই মেধা যাচাই ও উন্নয়নে সহায়ক ভূমিকা রাখছে, যা ভবিষ্যৎ প্রজন্মকে আরও দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।
সভাপতি তাঁর বক্তব্যে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং নির্ধারিত সময়ে বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট