1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

পীরগঞ্জ খেঁকিডাঙ্গায় এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো, দুর্ভোগে শতাধিক পরিবার

মো. খাদেমুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে

 

মো. খাদেমুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি :

 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১১নং বৈরচুনা ইউনিয়নের জগন্নাথপুর খেঁকিডাঙ্গা এলাকায় এখনো পৌঁছায়নি বিদ্যুতের সেবা। স্বাধীনতার বহু বছর পরও এ এলাকার প্রায় শতাধিক পরিবার বিদ্যুতের আলো থেকে বঞ্চিত থাকায় স্থানীয়দের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালে ঐতিহ্যবাহী খেঁকিডাঙ্গা খেলার মাঠ সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি স্থাপন করা হয়। এতে এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিদ্যুৎ সংযোগ চালু করা হয়নি। ফলে খুঁটি বসানোর পরও বাস্তবে কোনো সুফল পাননি গ্রামবাসী।

এলাকাবাসীর অভিযোগ, বিদ্যুৎ সংযোগের দাবিতে তারা একাধিকবার সংশ্লিষ্ট দপ্তর ও বিভিন্ন মহলে যোগাযোগ করেছেন। তবে এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। এতে করে শিশুদের পড়াশোনা ব্যাহত হচ্ছে, সন্ধ্যার পর স্বাভাবিক জীবনযাত্রা কঠিন হয়ে পড়ছে এবং কৃষিকাজেও নানামুখী সমস্যা দেখা দিচ্ছে।

ভুক্তভোগীরা জানান, বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা রাতে ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। অনেক পরিবারকে কুপিবাতি বা বিকল্প স্বল্পসুবিধার আলো ব্যবহার করতে হচ্ছে। এছাড়া কৃষি নির্ভর এ এলাকায় আধুনিক সেচ ও অন্যান্য কাজেও বিদ্যুতের অভাব বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, একটি উন্নয়নশীল দেশে এখনো বিদ্যুতবিহীন অবস্থায় জীবনযাপন করা অত্যন্ত কষ্টকর। তারা দ্রুত জগন্নাথপুর খেঁকিডাঙ্গা এলাকায় বিদ্যুৎ সংযোগ চালুর জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এলাকাবাসীর প্রত্যাশা, নতুন সরকারের সদয় দৃষ্টি ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে বহুদিনের এ ভোগান্তির অবসান হবে এবং খেঁকিডাঙ্গা গ্রামের মানুষও বিদ্যুতের আলোয় আলোকিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট