1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলায় ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন রূপসায় স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু, পুত্র বাদী. বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ডিজেল সংকট রূপ নিচ্ছে সহিংসতায়! পাম্পে চাষি-শ্রমিক হাতাহাতিতে উত্তাল আম রাজধানী  সমতল আদিবাসীদের পাঁচ দফা দাবিতে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পূর্বাচলে ভয়াবহ জালিয়াতি: জবাই করা ৯টি ও ১১টি জ্যান্ত ঘোড়া জব্দ উপজেলা প্রেসক্লাব দিঘলিয়া খুলনার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন গোমস্তাপুর উপজেলার বড় দাদপুরে পেট্রোল পাম্পে অর্থদণ্ড, মালিকদের কড়া সতর্ক নির্বাহী প্রশাসকের টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু, সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম শারেক মনোনীত

মৌসুমের প্রথম ঝড়ে চুয়াডাঙ্গায় ফসলের মাঠ ব্যাপক ক্ষতিগ্রস্থ,

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ বায়েজিদ জোয়ার্দার
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

 

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার

 

মৌসুমের প্রথম ঝড়ে উঠতি ফসলের হয়েছে ক্ষতি। কলা বাগান, ভুট্ট ক্ষেত ও পানের বরজ. আমের গুটি এবং সুর্য মুখী ফসলের ক্ষেত ঝড়ের আঘাতে হয়েছে লন্ডভন্ড। ক্ষতির পরিমাণ নিরুপণে কাজ করছে কৃষি বিভাগ। ফাগুনের মাঝামাঝি হতে প্রকৃতি বিরুপ আচরণ করতে থাকে। প্রতিদিনই মনে হতো এই বুঝি বৃষ্টি এলো। আকাশ থাকতো থমথমে। রোদের প্রখরতা তেমন থাকতো না। ফাগুনের শেষে হলো ভালোই ভালোই। চৈত্রের প্রথম দিনেই ঝড়ের আঘাত হানে চুয়াডাঙ্গা জেলা জুড়ে চুয়াডাঙ্গা সদর ও জীবননগর উপজেলায়। মৌসুমের প্রথম ঝড়ের আঘাতে উঠতি ফসলের হয়েছে ব্যাপক ক্ষতি। ঝড়ের আঘাতে কলা বাগান, ভুট্টা ক্ষেত,পানের বরজ. আমের গুটি. সূর্য মুখী ফসল ও সজিনা ডাটা গাছের ব্যাপক ক্ষতি হয়েছে। জীবন নগর উপজেলার কেডিকে ইউনিয়ন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ও উথলী ইউনিয়ন চুয়াডাঙ্গা সদর পদ্মবিলা ইউনিয়ন শংকর চন্দ্র ইউনিয়ন ও মাখাল ডাঙ্গা ইউনিয়ন বিস্তার এলাকায় ব্যাপক হারে বিভিন্ন জাতের কলার আবাদ হয়ে থাকে। এ কলা এলাকার চাহিদা পূরণ করেও বাইরের জেলা গুলিতে পাঠনো হয়। বিভিন্ন এলাকার পাইকারী কলা ব্যবসায়ীরা এখান থেকে কলা কিনে নিয়ে যায়। চৈত্রের প্রথম দিনের ঝড়ে এলাকার কলা বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে।

উথলী গ্রামের শিক্ষিত সচেতন চাষী রতন মিয়া দেড় বিঘা জমিতে চাপা কলা চাষ করেছেন। কলা বিক্রি যোগ্য হয়েছে। রবিবারেই কলা ক্ষেতের দাম বলেছে পাইকাররা ৮৫ হাজার টাকা। রতন মিয়া এক লক্ষ ১০ হাজার হলে বিক্রি করবেন এমন ইচ্ছে ছিলো। রবিবার রাতে ঝড়ের আঘাতে কলার ক্ষেত লন্ডভন্ড হয়ে যায়। তিনি বলেন, এখন হয়তো ৩০ হাজার টাকায় কলার ক্ষেত বিক্রি হতে পারে। এমনি ভাবে কলা চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে বছরের প্রথম ঝড়ে। ভুট্টা ক্ষেতের ভুট্টা গাছ ভেঙ্গে গেছে,হেলে পড়েছে, আবার কোন কোন ক্ষেতে গাছ মাটিতে পড়ে গেছে। ভুট্টারও ক্ষতির আশংকা রয়েছে। সজিনা গাছের ব্যাপক ক্ষতি হয়েছে। গাছের ডাল ভেঙ্গে গিয়েছে। এ বিষয়ে জীবননগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আলমগীর হোসেনের সাথে কথা বললে তিনি জানান, আমরা ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্থ ফসলের ক্ষেত পরিদর্শন করেছি। ক্ষয়ক্ষতির একটা রিপোর্ট তৈরী করে জেলায় পাঠিয়েছি। তবে ক্ষতির প্রকৃত হিসেব পেতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট