1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স তামিমের ১৯তম জন্ম দিবস উদযাপন পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনি সহ কভার্ডভ্যান ছিনতাই, চালককে অচেতন অবস্থায় উদ্ধার…! পটিয়া চক্রশালার মেয়ে অন্তু দে : তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আলোকিত স্বপ্ন বাস্তবায়নের পথে

রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ গোলজার হোসেন হীরা বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২১৭ বার পড়া হয়েছে

 

মোঃ গোলজার হোসেন হীরা
বিশেষ প্রতিনিধি

 

রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) নগরীর শাহ মখদুম কলেজের হলরুমে এ আয়োজন করা হয়।

রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি সরকার শরীফুল ইসলাম শরীফুলের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুনের সঞ্চালনায় আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী থেকে প্রকাশিত সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, বিশেষ অতিথি শাহ মখদুম কলেজের অধ্যক্ষ এস.এম. রেজাউল ইসলাম, জিয়াউর রহমান জিয়া, চেম্বার পরিচালক সাইফুল ইসলাম হিরক।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মৎস্যজীবী পরিষদের চেয়ারম্যান সোলাইমান, সিনিয়র সাংবাদিক আব্দুর সবুর,রাজশাহী প্রেক্লাবের সহ-সভাপতি শাহরিয়ার অন্তুু,সিনিয়র সাংবাদিক সুজাউদ্দিন ছোটনসহ রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আবু কাওসার মাখন, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু,অর্থ সম্পাদক মোঃ আল-আমিন হোসেন,
রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রেজাউল করিম, রাজীব আলী, ও রউফ উদ্দীন রাফি। এ ছাড়াও প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, বর্তমান সময়ে সাংবাদিকদের দায়িত্ব আরও বেড়েছে। তাই সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। পরিশেষে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় । ইফতার শেষে সাংবাদিকরা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের পরিবেশে সময় কাটান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট