1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নগর  বিএনপির সদস্য হাজী মুজিবুল হকের ঈদ শুভেচ্ছা বার্তা চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক হোসেন বাবলা ‘র ঈদ শুভেচ্ছা… ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে বিভিন্ন মসজিদে ঈদুল আযহা নামাজের সময়সূচী জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এম শুভ পাঠান।ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে। শেষ মুহূর্তে বেশ জমে উঠেছে ৩৯ নং ওয়ার্ডের কোরবানির পশুর হাট : দাম কিছুটা কমেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সিসিইউর সামনে রোগীর স্বজনের মোবাইল-মানিব্যাগ চুরি: নিরাপত্তা জোরদার ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি রাজনৈতিক ফায়দা লুটতেই সাবেক এমপি শাহজাহান মিয়ার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা প্রশাসনকে রাজনৈতিক ঢাল বানানোর অপচেষ্টা! ইউএনও’র নামে মানহানিকর সংবাদের বিরুদ্ধে কুচক্রম হল ইউএনও’র ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা!ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী… হোসেন চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের 

পীরগঞ্জ উপজেলায় করনাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা

মো: খাদেমুল ইসলাম জেলা সংবাদদাতা :
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

 

মো: খাদেমুল ইসলাম জেলা সংবাদদাতা :

 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের করনাই বাজার এলাকায় গ্রামীণ টাওয়ারের বিদ্যুৎ সংযোগের তিনটি ট্রান্সফরমার চুরির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ মার্চ) গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, করনাই বাজারে সাইফুর রহমানের বাসার পশ্চিম পাশে স্থাপিত গ্রামীণ টাওয়ারের বিদ্যুৎ সংযোগের ট্রান্সফরমারগুলো চুরি করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা প্রথমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। পরে তারা বিদ্যুৎ লাইনের তার কেটে ফেলে এবং একটি ট্রান্সফরমার পিলার থেকে খুলে নিচে নামিয়ে দেয়। তবে এ সময় আশপাশে লোকজনের উপস্থিতি টের পেয়ে চোরেরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ট্রান্সফরমারগুলো লোহার অ্যাঙ্গেলের সঙ্গে ঝালাই করা থাকায় দুর্বৃত্তরা সেগুলো সম্পূর্ণভাবে খুলে নিতে পারেনি বলে জানা গেছে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যরা পিলারে দুটি এবং নিচে নামানো একটি ট্রান্সফরমার দেখতে পান। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয়দের জানানো হয়।

স্থানীয়রা জানান, প্রায় দুই বছর আগেও একই স্থানে গ্রামীণ টাওয়ারের বিদ্যুৎ সংযোগের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছিল। এ ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে এবং দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন তারা।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট