1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

ছিনতাইকারী ও মাদকসেবীদের আস্তানায় হানা: গাজীপুর সদর থানা পুলিশের বড় সাফল্য

রাজু হোসেন, গাজীপুর
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২৪৮ বার পড়া হয়েছে

 

রাজু হোসেন, গাজীপুর।

 

গাজীপুর মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানা এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে। গত ২৪ ঘণ্টার এই ঝটিকা অভিযানে ছিনতাইকারী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৩৯ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা এলাকায় অপরাধীদের আনাগোনা রোধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় বেশ কয়েকটি স্পর্শকাতর পয়েন্টে অভিযান চালানো হয়। মোট ৪টি পৃথক অভিযানে এই সাফল্য আসে।

মহানগরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটানো এবং ভয়ভীতি প্রদর্শন করে ছিনতাইয়ের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক নির্মূলে পুলিশের কঠোর অবস্থানের অংশ হিসেবে ৩০ জন মাদকসেবীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।বিভিন্ন মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) থাকা ৩ জন পলাতক আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।

গ্রেফতারকৃত ৩৯ জন আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। জিমএমপির সদর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, “মাদক, ছিনতাই এবং সামাজিক অস্থিরতা সৃষ্টিকারীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। মহানগরের প্রতিটি ইউনিট নিয়মিতভাবে এই ধরণের বিশেষ অভিযান পরিচালনা করে যাচ্ছে এবং এটি আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

সদর থানা এলাকায় পুলিশের এই আকস্মিক ও শক্তিশালী অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই তৎপরতাকে স্বাগত জানিয়েছেন। বিশেষ করে মাদকসেবী ও ছিনতাইকারীদের গ্রেফতার করায় এলাকাভিত্তিক অপরাধ প্রবণতা অনেকাংশে হ্রাস পাবে বলে মনে করছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট