1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পীরগঞ্জ খেঁকিডাঙ্গায় এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো, দুর্ভোগে শতাধিক পরিবার অবৈধ ব্যবসায়ীদের প্রতি ডিসি,ইউএনও এসপি’র কড়া হুঁশিয়ারি! জেলাজুড়ে বাড়ানো হলো গোয়েন্দা নজরদারি! চলছে সাড়াশি অভিযান পাবনার সাঁথিয়ায় বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার: ২৮ হাজার পিস ইয়াবাসহ আটক ১ রাউজান বিনাজুরী জামুয়াইনে শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের বার্ষিক মহোৎসব ১৪–১৬ মে পূবাইলের কামারগাঁও থেকে অমিতা রানী দাস নিখোঁজ চকরিয়ায় দায়িত্ব পালনকালে এএসআই রূপন কান্তি দে’র মৃত্যু, গুজবে কান না দেওয়ার আহ্বান পুলিশের ভাতিজার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা মাদকের ছোবলে বিপর্যস্ত সমাজ: চকরিয়ায় অভিযানে পুলিশ নিহত, প্রশ্নে জননিরাপত্তা উৎসবমুখর পরিবেশে দাখিল ২০২০ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন  

গম ও ভুট্টার তথ্য

রাজশাহী জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

রাজশাহী জেলা প্রতিনিধি ঃ

 

খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জনে উচ্চ ফলনশীল গম ও ভুট্টার জাত এবং টেকসই প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্য নিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউট থেকে আলাদা হয়ে ২০১৭ সালে বাংলাদেশ গম ভুট্টা গবেষণা ইনষ্টিটিউট (বিডাব্লিউএমআরআই) প্রতিষ্ঠিত হয়।

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনষ্টিটিউট জলবায় পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি হতে এ পর্যন্ত ৩৮টি গমের জাত উদ্ভাবন করা হয়েছে । আধুনিক উচ্চফলনশীল রোগ প্রতিরোধী জাত ও উন্নত উৎপাদন প্রযুক্তি ব্যবহারের ফলে দেশে গমের গড় ফলন অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে যা ৩.৮৪ টন/হেক্টর-এ উন্নীত হয়েছে। ইনষ্টিটিউটের ভুট্টা বিজ্ঞানীরা ইতোমধ্যে পরিবর্তিত জলবায় সহনশীল ভুট্টার বেশ কিছু জাত উদ্ভাবনে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠান কর্তৃক এ পর্যন্ত ২০টি হাইব্রিড ভুট্টা, ৯টি ওপেন পলিনেটেড ভুট্টা, একটি খই ভুট্টা ও একটি হাইব্রিড বেবিকর্ন এর জাত উদ্ভাবন করা হয়েছে।

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনষ্টিটিউট, নশিপুর, দিনাজপুরের আওতায় ৫টি আঞ্চলিক কেন্দ্রের মধ্যে আঞ্চলিক কেন্দ্র, শ্যামপুর, রাজশাহী অন্যতম। এখানে গম ও ভুট্টার সংকরায়ন ও মূল্যায়নের মাধ্যমে সাধারণ পরিবেশসহ তাপ ও খরা সহনশীল জাত উদ্ভাবনের কাজ করা হয় এবং উদ্ভাবিত জাতসমূহের মানঘোষিত বীজ উৎপাদন করে তা সরকারি ও বেসরকারি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানসহ অগ্রগামী কৃষকের মাঝে বিতরণ করা হয়। পাশাপাশি রাজশাহী বিভাগের ৮টি জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সহযোগিতায় কৃষক পর্যায়ে গম ও ভুট্টা সম্প্রসারণের কাজও কেন্দ্রটি থেকে পরিচালিত হয়। প্রযুক্তি হস্তান্তরের জন্য স্টেকহোল্ডার প্রশিক্ষণ, উপযোগিতা পরীক্ষণ, মাঠ দিবস ইত্যাদির আয়োজনসহ বৈজ্ঞানিক প্রকাশনা প্রকাশের মাধ্যমে গম ও ভুট্টার সম্প্রসারণেও প্রতিষ্ঠানটি গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে। এভাবে প্রতিষ্ঠানটি গম ও ভুট্টার জাত উন্নয়ন, অন্যান্য প্রযুক্তি উদ্ভাবন ও ফসল দুটির সম্প্রসারণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট