
ডেস্ক নিউজ:১২ সেপ্টেম্বর
চট্টগ্রাম জেলা স্টেডিয়াম মিলনায়তনে শুক্রবার রাতে সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে খতমে কোরান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ক্লাব সমিতির সভাপতি এডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ শাহাবুদ্দিন শামীম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথি বৃন্দ।
মিলাদ মাহফিল শেষে মেজবানী- ওরশ বিরানী তবারুক হিসেবে বিতরণ করা হয়েছে।