1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় শহীদ জিয়া স্কুল ফুটবলে ১৬ রাউন্ডে উত্তীর্ণ বেগম জান,মাহমুদুন্নবী চৌধুরী, পাঠানটুলী ও পতেঙ্গা হাইস্কুল.

চট্টগ্রামে শহীদ জিয়া আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্ট: শনিবার থেকে নক আউট পর্ব

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

গতকালেরম্যাচে জয়  পেয়েছে আবদুল হামিদ, পাঠানটুলী, পতেঙ্গা ও পোস্তারপাড় চসিক স্কুল……

(ক্রীড়া ডেস্ক:৩ সেপ্টেম্বর)

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গতকাল বুধবার (২ সেপ্টেম্বর ) ৪ টি ম্যাচে জয় পেয়েছে আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয়, পাঠানটুলী সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয়, পতেঙ্গা উচ্চ বিদ্যালয় ও পোস্তারপাড় চসিক বালক উচ্চ বিদ্যালয়।

চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের ১ম ম্যাচে আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয় ৩ – ১ গোলে সরাইপাড়া সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে আরাফাত হোসেন ৩ টি হ্যাট্রিক ও শুভ দাশ এবং বিজিত দলের মোঃ মুসাব্বির বিন ইউসুফ ১টি গোল করেন। ম্যান অব দ্যা ম্যাচ আবদুল হামিদ স্কুলের আরাফাত রহমান এর হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ মহসীন।

সকালে অনুষ্ঠিত দিনের ২য় খেলায় পাঠানটুলী সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয় ৭ – ০ গোলে (শাহরিয়ার ৩টি হ্যাট্রিক, সাজ্জাদ হোসেন সানি ২টি, সাইদুল ইসলাম ও আশিকুল হক নিশাদ ১টি করে) রামপুর সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ পাঠানটুলী স্কুলের সাজ্জাদ হোসেন সানিকে পুরস্কার তুলে দেন জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রিয় সদস্য ও সাবেক জাতীয় ক্রিকেটার শেখ মাহাবুব উল করিম মিঠু।

দুপুরে অনুষ্ঠিত দিনের ৩য় ম্যাচে পতেঙ্গা উচ্চ বিদ্যালয় ২ – ০ গোলে (গোলদাতা তাসিফ ও সিহাব) হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।

খেলার ম্যান অব দ্যা ম্যাচ পতেঙ্গা স্কুলের তাসিফের হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ ইউসুফ।

বিকালে অনুষ্ঠিত শেষ ম্যাচে পোস্তারপাড় সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয় ২ – ০ গোলে (আবদুল ওয়াসিম আয়ান/ মোঃ আবদুল আল নোমান) হালিশহর হাউজিং এস্টেট উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ পোস্তারপাড় স্কুলের আবদুল ওয়াসিম আয়ান এর হাতে পুরস্কার তুলে দেন  সাবেক মোহরা ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ  আজম।

শনিবার থেকে নকআউট পর্ব শুরু:আজ বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

শুক্রবার একদিন বিরতির পর আগামী ৫ সেপ্টেম্বর শনিবার থেকে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ৩২ টি দল নিয়ে নকআউট পর্বের ম্যাচ শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট