1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় শহীদ জিয়া স্কুল ফুটবলে ১৬ রাউন্ডে উত্তীর্ণ বেগম জান,মাহমুদুন্নবী চৌধুরী, পাঠানটুলী ও পতেঙ্গা হাইস্কুল.

শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল 

হোসেন বাবলা, চট্টগ্রাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক:৮ সেপ্টেম্বর, চট্টগ্রাম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি চট্টগ্রাম মহানগর আয়োজিত শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডের শেষ দিনে মঙ্গলবারের খেলায় জয় পেয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছে টাইগার পাস বহুমুখী উচ্চ বিদ্যালয়, কদম মোবারক সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়, কুলগাও সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় ও গভর্মেন্ট মুসলিম হাই স্কুল।

বুধবার টুর্নামেন্টের কোন খেলা নেই। বৃহস্পতিবার থেকে শুরু হবে ১৬ দলের তৃতীয় রাউন্ডের ম্যাচ।

সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের ১ম ম্যাচে টাইগার পাস বহুমুখী উচ্চ বিদ্যালয় ৪ – ১ গোলে (গোলদাতা : সৈকত দাশ ২ টি, মোঃ সাইফুল ও মোঃ মারুফ ১টি করে) গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়কে (গোলদাতা : মোঃ আর রাফি) পরাজিত করে। খেলার ম্যান অব দ্যা ম্যাচ টাইগার পাস স্কুলের সৈকত দাশ এর হাতে পুরস্কার তুলে দেন৯ টাইগার পাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজদীক মামুন।

সকালে অনুষ্ঠিত দিনের ২য় ম্যাচে কদম মোবারক সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় ১ – ০ গোলে (গোলদাতা : ইয়াহিয়া আদিল) বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ কদম মোবারক স্কুলের মোঃ শফিকুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন জাতীয়তাবাদী ছাত্র দল মহানগর আহবায়ক সাইফুল আলম।

দুপুরে অনুষ্ঠিত দিনের ৩য় খেলায় কুলগাও সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় টাইব্রেকারে ৩ – ২ গোলে বাগমনিরাম আব্দুর রশিদ সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। খেলার নির্ধারিত সময় ১ – ১ গোলে ছিল। গোলদাতা মেহেরাজ হোসেন (কুলগাও) ও মোঃ ফয়সল (বাগমনিরাম)। ম্যাচ শেষে ম্যান অব দ্যা ম্যাচ কুলগাও স্কুলের মেহেরাজ হোসেনের হাতে পুরস্কার তুলে দেন মহানগর জাতীয়তাবাদী যুব দলের সাধারন সম্পাদক মোহাম্মদ শাহেদ।

বিকালে অনুষ্ঠিত দিনের ৪র্থ ও শেষ ম্যাচে গভর্মেন্ট মুসলিম হাই স্কুল ৩ – ১ গোলে (গোলদাতা : সাদাফ, আলভি ও খলিল তাহসিন) আগ্রাবাদ সরকারি কলোনী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। ম্যান অব দ্যা ম্যাচ মুসলিম স্কুলের সাদাফ এর হাতে পুরস্কার তুলে দেন প্রধান শিক্ষক ও সভাপতি চট্টগ্রাম সিটি করপোরেশন শিক্ষক সমিতি আকতার হোছাইন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট