1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

পটিয়ায় মন্দির নিয়ে বিরোধের জের ধরে হামলায় আহত দুই : থানায় মামলা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

 

পটিয়া চট্টগ্রাম প্রতিনিধি

 

:চট্টগ্রামের পটিয়ায় মন্দির নিয়ে বিরোধের জের ধরে সমঝোতা বৈঠক চলাকালে
প্রতিপক্ষের হামলায় স্বামী স্ত্রী দুইজন আহত হয়েছে। ঘটনাটি ঘটে গত ৬ মার্চ সকাল ১০টায় উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের আশাতা গ্রামে। এ নিয়ে রুমকি মালাকার বাদী হয়ে পটিয়া থানায় নামীয় ৯ ও অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে পটিয়া থানায় মামলা দায়ের করেছেন।
থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, স্থানীয় বিকাশ নন্দীর অনুমতিক্রমে তার জায়গায় সোনা মালাকার একটি মন্দির নির্মাণ করে সেখানে তিনি সহ তার পরিবার দীর্ঘ দিন যাবৎ পুজা দিয়ে আসছেন।এ নিয়ে প্রতিপক্ষ স্বপন মালাকার গংয়ের সাথে বিরোধ দেখা দিলে তারা মন্দির ছেড়ে না গেলে ভাংচুরের হুমকি দেয়। গত ৬ মার্চ ২০২৬ ইং সকাল ১০ টার দিকে এ নিয়ে স্থানীয়দের উদ্যোগে একটি সমঝোতা বৈঠক বসেন উভয় পক্ষ। এতে বৈঠক চলাকালে হঠাৎ প্রতিপক্ষরা এলোপাতাড়ি হামলা চালিয়ে সোনা মালাকার ও তার স্ত্রী দিপালী মালাকারকে গুরুতর আহত করে।পরে স্থানীয় লোকজন গুরুতর আহত সোনা মালাকারকে সেখান থেকে উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসা শেষে তার কন্যা রুমকি মালাকার বাদী হয়ে পটিয়া থানায় স্বপন মালাকার (‘৪৫) পরিমল মালাকার ( ৬০)শুভ মালাকার ( ২৩) গৌরাঙ্গ মালাকার( ৫০) সুনীতা মালাকার( ৫০) দেবী মালাকার ( ৫০) হিরা মালাকার (৫৫)ঝুমকা মালাকার( ৪৫) পুলক বিশ্বাস (৪০) সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামি করে এজাহার দায়ের করেন। পটিয়া থানা পুলিশ তা প্রাথমিক তদন্ত শেষে মামলা হিসেবে রেকর্ড করে।এ নিয়ে আসাতা গ্রামে উত্তেজনা চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক বলেন, তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট