1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

কিশোরগঞ্জে বদর দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল

সোহরাব উদ্দিন জনিঃ ময়মনসিংহ ব্যুরো প্রধান 
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

সোহরাব উদ্দিন জনিঃ ময়মনসিংহ ব্যুরো প্রধান

 

ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিকাল ৫টায় কিশোরগঞ্জ শহরের আল ফারুক মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য ও শিক্ষা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সদর উপজেলার নায়েবে আমীর মো. নূর উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি বোরহান উদ্দিন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলার আমীর মাওলানা নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলামের বিজয় কখনো শুধু সংখ্যার ওপর নির্ভর করেনি। ঈমানী চেতনা, শাহাদাতের আকাঙ্ক্ষা, নীতি-আদর্শ, অদম্য সাহস ও গুণগত মান থাকলে যে কোনো অসম যুদ্ধে বিজয় অর্জন সম্ভব। বদর যুদ্ধ তার উজ্জ্বল দৃষ্টান্ত। বদরের চেতনায় উজ্জীবিত হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলার সহকারী সেক্রেটারি মোস্তাকিম বিল্লাহ, কর্মপরিষদ সদস্য মাওলানা আবু হানিফা, আব্দুল জলিল, সাইফুল ইসলাম ও আব্দুর রহমান। এ সময় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতিসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট