1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

মাগুরা-২ আসনের এমপি ও সংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী-কে মহম্মদপুরে নাগরিক সংবর্ধনা

মো: তরিকুল ইসলাম মহম্মদপুর(মাগুরা) প্রতিনিধি 
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

 

মো: তরিকুল ইসলাম

মহম্মদপুর(মাগুরা) প্রতিনিধি

মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী-কে মহম্মদপুরে এক বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে আর এস কে এইচ ইনস্টিটিউশন মাঠ প্রাঙ্গণে মহম্মদপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাঠজুড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান এবং মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মহম্মদপুর উপজেলা যুবদলের আহ্বায়ক তারিকুল ইসলাম তারা ও মহম্মদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিল্টন। সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মৈমূর আলী মৃধা।
প্রধান অতিথির বক্তব্যে নিতাই রায় চৌধুরী বলেন, “আমরা চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত দেশ গঠন করতে চাই। জনগণের সেবক হিসেবে কাজ করে দেশের উন্নয়নই আমাদের মূল লক্ষ্য।” তিনি আরও বলেন, নদী ও খাল খননের মাধ্যমে কৃষকের ফসল উৎপাদন বৃদ্ধি করে দেশকে আরও শক্তিশালী কৃষিভিত্তিক রাষ্ট্রে পরিণত করা হবে।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা মন্ত্রীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে ভবিষ্যতেও এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সার্বিকভাবে নাগরিক সংবর্ধনাটি ছিল সুশৃঙ্খল, প্রাণবন্ত ও গণমানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট