1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নগর  বিএনপির সদস্য হাজী মুজিবুল হকের ঈদ শুভেচ্ছা বার্তা চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক হোসেন বাবলা ‘র ঈদ শুভেচ্ছা… ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে বিভিন্ন মসজিদে ঈদুল আযহা নামাজের সময়সূচী জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এম শুভ পাঠান।ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে। শেষ মুহূর্তে বেশ জমে উঠেছে ৩৯ নং ওয়ার্ডের কোরবানির পশুর হাট : দাম কিছুটা কমেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সিসিইউর সামনে রোগীর স্বজনের মোবাইল-মানিব্যাগ চুরি: নিরাপত্তা জোরদার ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি রাজনৈতিক ফায়দা লুটতেই সাবেক এমপি শাহজাহান মিয়ার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা প্রশাসনকে রাজনৈতিক ঢাল বানানোর অপচেষ্টা! ইউএনও’র নামে মানহানিকর সংবাদের বিরুদ্ধে কুচক্রম হল ইউএনও’র ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা!ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী… হোসেন চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের 

উন্নয়ন ও সুশাসনের বার্তা—কচুয়ায় প্রশাসনের সঙ্গে মতবিনিময় শেষে এমপি শেখ মনজুরুল হকের ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান

Md Shahidul islam
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি : মোঃ মুন্না শেখঃ

কচুয়া উপজেলা— বাগেরহাট-২ আসন-এর নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য শেখ মনজুরুল হক উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী হাসানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত এমপি শেখ মনজুরুল হক (রাহাদ)। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা, জনসেবার মানোন্নয়ন এবং সমন্বিত উদ্যোগে সমস্যা সমাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ আছিফ হায়দার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসান মাহমুদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলামসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধান ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে এমপি শেখ মনজুরুল হক বলেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সামাজিক নিরাপত্তা খাতে অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।

মতবিনিময় সভা শেষে মাননীয় সংসদ সদস্য এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন। তিনি নিজ হাতে ঝাড়ু নিয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কচুয়া বাজার এলাকার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এ সময় প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষও তাঁর সঙ্গে যুক্ত হন।

এ সময় এমপি বলেন, “একটি সুস্থ, সচেতন ও আধুনিক কচুয়া গড়তে হলে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। নিজ নিজ আঙিনা ও এলাকা পরিষ্কার রাখার দায়িত্ব সবার।” তাঁর এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

উপস্থিত কর্মকর্তারা জানান, উপজেলার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার মান বাড়াতে জনপ্রতিনিধি ও প্রশাসনের এই সমন্বিত উদ্যোগ ভবিষ্যতে আরও গতিশীল ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট