1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

বাগেরহাটে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করলো প্রতিপক্ষরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাটঃ

‎বাগেরহাটের কচুয়া উপজেলায় মো. রহমতউল্লাহ শেখ (২৭) নামে এক যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার মঘিয়া ইউনিয়নের সম্মানকাঠি গ্রামের একটি বাগান থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

‎গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কচুয়া উপজেলা হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দিয়েছেন বলে পরিবার জানিয়েছে। আহত রহমতউল্লাহ কচুয়া উপজেলার চরসোনাকুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।

‎আহত রহমতউল্লাহ’র বাবা আব্দুল মতিন জানান, জমি-সংক্রান্ত বিরোধের জেরে কামরুল, ইসরাফিল, ইয়াসিন, ইব্রাহিমসহ কয়েকজন তার ছেলেকে কুপিয়ে দুই হাত বিচ্ছিন্ন করেছে। দুই পায়ের একটি প্রায় বিচ্ছিন্ন এবং অন্যটিও মারাত্মকভাবে জখম হয়েছে। এছাড়া তার চোখ উঠিয়ে ফেলার চেষ্টা করা হয়েছে।

‎কচুয়া উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদাউস জানান, আহতের দুই হাত ও দুই পা গুরুতর জখম হয়েছে। একটি হাত ও একটি পা সম্পূর্ণ বিচ্ছিন্ন, অপর পাটিও প্রায় বিচ্ছিন্ন। এছাড়া চোখ, মাথা ও হাঁটুসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।

‎কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রহমতউল্লাহকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। রহমতউল্লাহ একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় মাদক ও ধর্ষণের মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট