1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নগর  বিএনপির সদস্য হাজী মুজিবুল হকের ঈদ শুভেচ্ছা বার্তা চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক হোসেন বাবলা ‘র ঈদ শুভেচ্ছা… ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে বিভিন্ন মসজিদে ঈদুল আযহা নামাজের সময়সূচী জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এম শুভ পাঠান।ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে। শেষ মুহূর্তে বেশ জমে উঠেছে ৩৯ নং ওয়ার্ডের কোরবানির পশুর হাট : দাম কিছুটা কমেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সিসিইউর সামনে রোগীর স্বজনের মোবাইল-মানিব্যাগ চুরি: নিরাপত্তা জোরদার ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি রাজনৈতিক ফায়দা লুটতেই সাবেক এমপি শাহজাহান মিয়ার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা প্রশাসনকে রাজনৈতিক ঢাল বানানোর অপচেষ্টা! ইউএনও’র নামে মানহানিকর সংবাদের বিরুদ্ধে কুচক্রম হল ইউএনও’র ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা!ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী… হোসেন চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের 

২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে

জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার-
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

 

জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার-

 

চাঁদপুর সদর পুরান বাজার ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠানে দরজার তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রয়েজ রোড পুরান বাজার এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানটি এর অফিস কক্ষের তালা ও আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নগদ কোন টাকা ছিল না, চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রবিবার পবিত্র মাহে রমজানের রাতের যেকোনো সময় এ চুরির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। সোমবার সকালে স্কুল খুলতে এসে প্রথমে বিষয়টি নজরে আসে।

স্কুলের শিক্ষক মাকসুদুল মাওলা জানান, সকালে স্কুলে প্রবেশ করে অফিস কক্ষের দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুরান বাজার পুলিশ ফাঁড়িতে স্কুলের চুড়ির তথ্যটি জানানো হয়। তারপর শিক্ষক মাকসুদুল তিনি দ্রুত অন্য শিক্ষকদের খবর দেন। অফিস কক্ষে প্রবেশ করে দেখা যায়, ভেতরের আসবাবপত্র এলোমেলো করে রাখা হয়েছে এবং আলমারি ভেঙে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, আলমারিতে রাখা গুরুত্বপূর্ণ ফাইলপত্র, টাই ও ব্যাজ, খাতা-ডায়েরি এবং শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে যায় চোরেরা।

প্রাথমিকভাবে এটি সাধারণ চুরি মনে হলেও বিষয়টি পরিকল্পিত চক্রান্তও হতে পারে বলে শিক্ষকদের সন্দেহ। এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। পুরান বাজার পুলিশ ফাঁড়িতে এ বিষয়টি অবহিত করা হলে, পুরান বাজার পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিদ্যালয়ের অফিস পক্ষে থাকা ফুটেজ দেখে চোরদের সনাক্ত করার চেষ্টা চলছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট