1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

ওসির স্বাক্ষর জালিয়াতি করে পুলিশ সদস্য হাবিবুর ভোল পাল্টে খিলক্ষেতে থানায় অধরা ‎

‎ ‎নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে


‎নিজস্ব প্রতিবেদক


‎ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রক্তক্ষয়ী ৪ আগস্ট। সাভারের আশুলিয়ায় পুলিশ ভ্যানে করে নিরীহ মানুষের মরদেহ পোড়ানোর সেই বীভৎস দৃশ্য দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করেছিল। সেই নরকীয় ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগ উঠেছে পুলিশ সদস্য হাবিবুর রহমানের বিরুদ্ধে। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর কৌশলে ভোল পাল্টে দাপিয়ে বেড়াচ্ছেন এই কনস্টেবল। অভিযোগ রয়েছে, ধরাছোঁয়ার বাইরে থাকতে লবিং ও তদবিরের মাধ্যমে বারবার কর্মস্থল পরিবর্তন করেছেন তিনি।

‎সূত্র জানায়, গত ৪ আগস্ট আশুলিয়া থানায় কর্মরত থাকাকালীন সাধারণ ছাত্র-জনতার লাশ পোড়ানোর কাজে সক্রিয় ভূমিকা রাখেন হাবিবুর রহমান। ৫ আগস্ট সরকার পতনের পর পরিস্থিতি বেগতিক দেখে নিজের পাপ ঢাকতে মরিয়া হয়ে ওঠেন তিনি। কৌশল হিসেবে দ্রুত আশুলিয়া থেকে প্রথমে দক্ষিণ কেরাণীগঞ্জ এবং পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি হন। নিজের বিরুদ্ধে যাতে মানবতাবিরোধী অপরাধের মামলা না হয়, সে জন্য উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও অসাধু রাজনৈতিক নেতাদের দ্বারে দ্বারে স্ত্রী-সন্তানসহ ধর্ণা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

‎ অনুসন্ধানে জানা যায়, পুলিশ সদর দপ্তরের পিভিআর (পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট) প্রার্থীদের কাছ থেকে উপঢৌকন গ্রহণ এবং থানার ওসির স্বাক্ষর জাল করার দায়ে তিনি অভিযুক্ত হয়েছিলেন। ডিউটি না করেও হাজিরা খাতায় নাম লেখানোর অভিযোগে তাকে ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি সাময়িকভাবে বরখাস্ত করা হয়। পরবর্তীতে তদন্ত শেষে ০১/০৮ নং বিভাগীয় মামলা দায়ের করে নরসিংদীর তৎকালীন পুলিশ সুপার তাকে গত ০৪ মে ২০০৮ স্থায়ীভাবে ‘চাকরি হতে বরখাস্ত’ করেন। সাত বছর পর ‘অলৌকিক’ প্রত্যাবর্তন বিস্ময়কর বিষয় হলো, টানা সাত বছর চাকরিচ্যুত থাকার পর এক রহস্যময় উপায়ে তিনি পুনরায় পুলিশ বাহিনীতে ফিরে আসেন। চাকরিতে যোগ দিয়েই ফের শুরু করেন অবৈধ অর্থ উপার্জন। বর্তমানে এই পুলিশ সদস্যের নামে-বেনামে অঢেল সম্পদের পাহাড় রয়েছে বলে জানা গেছে। সাধারণ একজন কনস্টেবল হয়ে কীভাবে তিনি এত সম্পদের মালিক হলেন এবং বারবার বড় ধরনের অপরাধ করেও পার পেয়ে যাচ্ছেন, তা নিয়ে বাহিনীর অভ্যন্তরেই সৃষ্টি হয়েছে নানা গুঞ্জন।

‎স্থানীয় ও সচেতন মহলের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা লাশের অবমাননা করেছে এবং অতীতে জালিয়াতির মাধ্যমে চাকরি হারিয়ে পুনরায় প্রভাব খাটাচ্ছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক। এবিষয়ে আইজিপি ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

​এ বিষয়ে জানতে চাইলে কনস্টেবল হাবিবুর রহমান ২০০৮ সালে তার চাকরিচ্যুত হওয়ার বিষয়টি স্বীকার করেন। তবে আশুলিয়া প্রসঙ্গে তিনি দাবি করেন, “সে সময় আমি আশুলিয়ায় কর্মরত ছিলাম ঠিকই, তবে আমি কাউকে গুলি করি নি বা মারি নি।”

এসব গুরুতর অভিযোগের বিষয়ে বর্তমানে খিলক্ষেত থানায় কর্মরত কনস্টেবল হাবিবুর রহমানের অবস্থান জানতে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আলীমের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এছাড়া সাভারের আশুলিয়া থানায় ৪ আগস্টের সেই নৃশংস ঘটনার সময় হাবিবুরের সুনির্দিষ্ট ভূমিকা এবং পরবর্তীতে তার রহস্যময় বদলি ও পদায়ন নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনারের (ডিসি) বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট