1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও আইসিটি ল্যাব উদ্বোধন অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম

 

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি উপলক্ষে NRV International Limited-এর আয়োজনে জমিরিয়া দারুল কোরআন আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আলোচনা সভা, দোয়া মাহফিল ও আইসিটি ল্যাব উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, ২০০৬ সালের দাখিল পরীক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠন NRV International Limited মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় দক্ষ করে তোলার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ফরিদুল আলম নুরী, অধ্যক্ষ, হ্নীলা মৌলভীবাজার জমিরিয়া আলিম সিনিয়র মাদ্রাসা। সঞ্চালনা করেন মাওলানা নুরুল হক, উপাধ্যক্ষ, অত্র মাদ্রাসা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গিয়াস উদ্দিন নিজামী, সভাপতি, জমিরিয়া দারুল কোরআন আলিম মাদ্রাসা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মীর মোঃ জাহাঙ্গীর, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ; বেলাল উদ্দিন মেম্বার, ২নং হ্নীলা ইউনিয়ন পরিষদ; মহিউদ্দিন জমিরি, সাবেক সভাপতি; অ্যাডভোকেট নুরুল কবির, জেলা ও দায়রা আদালত, কক্সবাজার; এবং মাওলানা নুরুল আবসার, প্রধান শিক্ষক, কানজরপাড়া মডেল একাডেমি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অ্যাডভোকেট রশিদ আহমদ, আইনজীবী, ঢাকা হাইকোর্ট।

বক্তারা মহান ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষ করে তুলতে হবে। বর্তমান যুগে আইসিটি জ্ঞান ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা কঠিন। তাই নতুন আইসিটি ল্যাব উদ্বোধন শিক্ষার্থীদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ।

অনুষ্ঠানে ডোনেশন প্রদান করেন মোহাম্মদ কাওসার, Chief Executive Officer ও Chairman, Sister Concerns। তাঁর সহযোগিতায় প্রতিষ্ঠিত ল্যাবে কম্পিউটার মনিটর প্রদান করা হয়। “মোহাম্মদ কাওসার”-এর পক্ষ থেকে মনিটর হস্তান্তর করেন আয়োজকবৃন্দ, যা গ্রহণ করেন অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ শিক্ষক প্রতিনিধিরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন NRV International Limited-এর ওয়াজ করিম, ইমরানুল হক ও নুরুল মোস্তফা।

বক্তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষতা অর্জন করে ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়। প্রাণবন্ত ও সুশৃঙ্খল আয়োজনটি সকলের মাঝে ইতিবাচক সাড়া সৃষ্টি করে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য আরও গভীরভাবে অনুধাবনের সুযোগ এনে দেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট