1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

খুলনায় সোহেল নামে যুবককে গুলি – ঢাকায় স্থানান্তরিত

মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার //
  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

 

মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার //

 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে খুলনা মহানগরীর টুটপাড়া এলাকায় সোহেল (৩৫) নামের এক যুবককে গুলি করে পালিয়ে যায় দুটি মোটরসাইকেলে আসা ৫ জন দুর্বৃত্ত।স্থানীয়রা জানিয়েছেন, দুর্বৃত্তরা সোহেলকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলি সোহেলের কোমরে লাগে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরিত করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি একই এলাকায় রাকিব নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়। সেই ঘটনার জের ধরে এই হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।এ ঘটনায় খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ- কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ঘটনার কারণ অনুসন্ধান ও অপরাধীদের ধরতে পুলিশ মাঠে রয়েছে। আমরা আলামত সংগ্রহ করছি এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছি।এই ঘটনার পর টুটপাড়া ও আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা নিরাপত্তা দাবি করছেন এবং পুলিশের দ্রুত পদক্ষেপ আশা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট