1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

দিঘলিয়ায় সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা, ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে লাঞ্ছিতের অভিযোগ

জাহিদ হোসেন ভ্রাম্যমাণ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

 

জাহিদ হোসেন, ভ্র্যাম্যমান প্রতিনিধি,দিঘলিয়া-খুলনা

 

জাতীয় সংসদ নির্বাচনে দিঘলিয়া উপজেলায় গণমাধ্যমকর্মীদের স্বাধীনভাবে সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আড়ংঘাটা ও যুগিপোল ইউনিয়ন ব্যতীত দিঘলিয়া উপজেলার বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত এক ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে। নির্বাচনী সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে দিঘলিয়ার সেনহাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বগদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ কেন্দ্রে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুর জামান (আইডি: ২০১৮২১০১২৫) সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের বাধা প্রদান করেন।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, খুলনা থেকে প্রকাশিত দৈনিক আজকের কণ্ঠস্বর-এর দিঘলিয়া প্রতিনিধি বেনজীর আহমেদ মুকুল এবং ঢাকা থেকে প্রকাশিত দৈনিক তৃতীয় মাত্রা-এর দিঘলিয়া প্রতিনিধি জাহিদ হোসেন কেন্দ্র পরিদর্শন ও সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় ম্যাজিস্ট্রেট তাদের ওপর চড়াও হন এবং অসভন আচরণ করেন বলে অভিযোগ ওঠে।
সাংবাদিকরা জানান, নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে এমন আচরণে তারা বিব্রত ও হতাশ হয়েছেন। তারা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের বক্তব্য জানা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট