1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স তামিমের ১৯তম জন্ম দিবস উদযাপন পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনি সহ কভার্ডভ্যান ছিনতাই, চালককে অচেতন অবস্থায় উদ্ধার…! পটিয়া চক্রশালার মেয়ে অন্তু দে : তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আলোকিত স্বপ্ন বাস্তবায়নের পথে

বাগেরহাটে বেসরকারিভাবে একটিতে বিএনপি, তিনটি আসনে জামায়াত জয়ী,

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট
‎
‎শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত বেসরকারি ফলাফলে জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে জামায়াত ইসলামী বিজয়ী হয়েছেন এবং একটি আসনে বিজয়ী হয়েছেন বিএনপি।
‎
‎বাগেরহাট-১ (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী) আসনে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থী মো. মশিউর রহমান খান। তার প্রাপ্ত ভোট ১,১৬,৪১২। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কপিল কৃষ্ণ মণ্ডল পেয়েছেন ১,১২,৯৫৬ ভোট।
‎
‎বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থী শেখ মনজুরুল হক রাহাত। তার প্রাপ্ত ভোট ১,১৭,৭০৯। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন পেয়েছেন ৬৬,৩৯৯ ভোট।
‎
‎বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম। তার প্রাপ্ত ভোট ১,০৪০৯৩। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ পেয়েছেন ৮৩,২০৬ ভোট।
‎
‎বাগেরহাট- ৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থী মো. আব্দুল আলীম। তার প্রাপ্ত ভোট ১,১৪,৯২৯। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সোমনাথ দে পেয়েছেন ৯৫,৫৯৫ ভোট। এদিকে জামায়াতের নেতৃত্বাধীন জোটের সমার্থকরা চূড়ান্ত ফলাফলের জন্য বাগেরহাট জেলা প্রশাসকেন্দ্র দপ্তরে অপেক্ষা করছেন এবং দেশের বিভিন্ন কেন্দ্রের ফলাফল আসার খবরে মাঝেমধ্যেই উল্লাস এবং খোদার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছেন।
‎

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট