1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

নওগাঁ জেলার বদলগাছী থানাধীন ঝারঘড়িয়া এলাকা থেকে ককটেল ও পেট্রোলবোমা পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব-৫

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধনঃ রাজশাহী মহানগর প্রতিনিধি ঃ 
  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

 

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধনঃ রাজশাহী মহানগর প্রতিনিধি ঃ

 

র‍্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ১১ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ ০৭০০ ঘটিকার সময় র‍্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভযানিক টহল দল নওগাঁ জেলার সকল থানা এলাকায় টহল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা উদ্দেশ্যে বাহির হয়। অভিযান পরিচালনার ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, নওগাঁ জেলার বদলগাছী থানাধীন ঝারঘড়িয়া গ্রামস্থ জনৈক মোঃ সম্পদ সরদার (৫০), পিতা- মৃত তছির উদ্দিন সরদার এর মুদি দোকানের পূর্ব পার্শের গলিতে (চকতারের মোড় থেকে কাশাইল মোড়গামী পাঁকা রাস্তার উত্তর পার্শ্বে) পরিত্যক্ত অবস্থায় সন্দেহজনক কিছু মালামাল রয়েছে।উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক টহল দল ঘটনাস্থল হতে একই তারিখ ১১০০ ঘটিকার সময় পরিত্যক্ত অবস্থায় ১টি প্লাস্টিকের বস্তার ভিতর কাগজের কার্টুনে অবস্থিত ককটেল-০৬টি, পেট্রোলবোমা-০৪টি ও বোমা তৈরির কেমিক্যাল পদার্থ- ৪০০ গ্রাম পরিত্যাক্ত অবস্থায় আলামত হিসাবে উদ্ধার করা করে। পরবর্তীতে বোম ডিসপোজাল টিমের সহায়তায় উদ্ধারকৃত আলামত জনৈক মোঃ সম্পদ সরদার (৫০), পিতা- মৃত তছির উদ্দিন সরদার এর মুদি দোকানের পূর্ব পার্শের গলির পার্শে সরিষা ক্ষেতে ফাঁকা মাঠে উপস্থিত সাক্ষীদের সামনে ধ্বংশ করা হয়।উদ্ধারকৃত আলামত সমূহ ধ্বংশ করার পর বদলগাছী থানায় জিডি করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট