1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চিরনিদ্রায় শায়িত শাহানাজ বেগম: ৫ম মৃত্যুবার্ষিকীতে ভাগিনা রাশেদ খানের দোয়া প্রার্থনা পীরগঞ্জ খেঁকিডাঙ্গায় এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো, দুর্ভোগে শতাধিক পরিবার অবৈধ ব্যবসায়ীদের প্রতি ডিসি,ইউএনও এসপি’র কড়া হুঁশিয়ারি! জেলাজুড়ে বাড়ানো হলো গোয়েন্দা নজরদারি! চলছে সাড়াশি অভিযান পাবনার সাঁথিয়ায় বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার: ২৮ হাজার পিস ইয়াবাসহ আটক ১ রাউজান বিনাজুরী জামুয়াইনে শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের বার্ষিক মহোৎসব ১৪–১৬ মে পূবাইলের কামারগাঁও থেকে অমিতা রানী দাস নিখোঁজ চকরিয়ায় দায়িত্ব পালনকালে এএসআই রূপন কান্তি দে’র মৃত্যু, গুজবে কান না দেওয়ার আহ্বান পুলিশের ভাতিজার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা মাদকের ছোবলে বিপর্যস্ত সমাজ: চকরিয়ায় অভিযানে পুলিশ নিহত, প্রশ্নে জননিরাপত্তা

নাচোলে ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ বিএনপির শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত 

আবুল হোসেন,নাচোল,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

 

আবুল হোসেন,নাচোল,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলামকে বিজয়ের লক্ষে এক বিশাল জনসভা করেছেন নাচোল উপজেলা ও পৌর বিএনপি।
সোমবার (৯ ফ্রেব্রুয়ারি ) বিকেল সাড়ে তিনটার দিকে নাচোল পৌরসভার মধ্যেবাজার হাটচাতালে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাইনুল ইসলাম।
জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম। উপজেলা যুবদলের সভাপতি  আসিক মাহমুদ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক জেলা যুবদলের সভাপতি আসাদুল্লাহ আহমেদ, জেলা বিএনপির (সাবেক) সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন, পৌর বিএনপির (সাবেক) সভাপতি মোসাদ্দেকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুরুল হোদা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর কামাল,  উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, নাচোল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান মুকুল, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি সফিকুল ইসলাম, নেজামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোসলিম উদ্দিন,  উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান ইমতিয়াজ, নেজামপুর যুবদলের সভাপতি বুলবুল আহমেদ, সাবেক যুব নেতা মাসুম, নাচোল সরকারি কলেজের (সাবেক) সদস্য সচিব আব্দুল আলিম ও ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম।
এছাড়াও উপজেলা, পৌর ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যের মাঝে এমপি প্রার্থী আমিনুল ইসলাম নেতাকর্মীদের বলেন, দলকে ভালোবাসলে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে, সাধারণ জনগণের সেবা করতে হলে, ভেদাভেদ ভুলে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট