1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স তামিমের ১৯তম জন্ম দিবস উদযাপন পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনি সহ কভার্ডভ্যান ছিনতাই, চালককে অচেতন অবস্থায় উদ্ধার…! পটিয়া চক্রশালার মেয়ে অন্তু দে : তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আলোকিত স্বপ্ন বাস্তবায়নের পথে

মানুষের অধিকার নিশ্চিত করতে ধানের শীষকে বিজয়ী করতে হবে- হেলাল.

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৫ বার পড়া হয়েছে
  1. মানুষের অধিকার নিশ্চিত করতে ধানের শীষকে বিজয়ী করতে হবে- হেলাল.

    মোল্লা জাহাঙ্গীর আলম_ স্টাফ রিপোর্টার//

    খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, ধানের শীষ সার্বভৌমত্ব, আস্থা, ন্যায় ও নিরাপত্তার প্রতীক। ধানের শীষের পতাকার তলে কোনো চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসী, মাদক গডফাদার কিংবা ভূমিদস্যুর ঠাঁই নেই।

    বুধবার ৪ ফেব্রুয়ারি বিকেলে রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের চাঁদপুর কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা বা চাঁদাবাজির মতো অপকর্মে লিপ্ত হয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে।

    আজিজুল বারী হেলাল আরও বলেন, তৃণমূলের জনগণকে সঙ্গে নিয়েই বিএনপির জন্ম। এ দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

    ধানের শীষ বিজয়ী হলে অসহায় ও দরিদ্র মানুষ বিধবা ভাতা, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ নানা সামাজিক সেবা পাবে।

    তিনি আরও বলেন, উপজেলার ঘাটভোগ ইউনিয়নের অন্যতম বড় সমস্যা নিরাপদ পানির সংকট, স্বাস্থ্য সেবার অপ্রতুলতা এবং ভাঙাচোরা রাস্তাঘাট। অনেক এলাকায় এখনো বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই, ফলে সাধারণ মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে। পর্যাপ্ত স্বাস্থ্যকেন্দ্র ও চিকিৎসা সেবার অভাবে দরিদ্র মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

    এছাড়া গ্রামের রাস্তাগুলোর বেহাল দশার কারণে কৃষক, শিক্ষার্থী ও রোগীদের চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। ধানের শীষ বিজয়ী হলে ঘাটভোগ ইউনিয়নে নিরাপদ পানি সরবরাহ, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ এবং টেকসই রাস্তা নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হবে, ইনশাআল্লাহ।

    জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলু, এনামুল হক সজল, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু,

    উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল সাহা, জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান বিশ্বাস, আরিফুর রহমান আরিফ।

    ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এস এম এ মালেকের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির
    সার্চ কমিটির সদস্য মেজবা মোল্লার সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শেখ,

    ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য সচিব মিকাইল বিশ্বাস, আসাদুল্লাহ আসাদ, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু,উপজেলা বিএনপির সদস্য আসলাম শেখ,ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য আবুল কাশেম কালা।

    এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আরিফ মোল্লা, ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মহিতোষ ভট্টাচার্য, ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য খায়রুল আলম খোকন,ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম পাইক, ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মিশকাত মোল্লা,

    ইউনিয়ন বিএনপি নেতা মোল্লা দুরুল হুদ্দা,ইউনিয়ন বিএনপি নেতা এ ম হাসিফ রহমান, বিএনপি নেতা বুলবুল লস্কর, রূপসা থানা যুবদল নেতা এল, এম মুরসালিম ইসলাম(রনি),ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের
    নেতা মো. মোস্তাইন শেখ, বিএনপি নেতা মুরাদ মোল্লা, আসলাম লস্কর, লাভলু মোল্লা , ইমরান মোল্লা, শরিফ মোল্লা সহ বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    এছাড়াও আজিজুল বারী হেলাল তিনি সকালে উপজেলার ১নং আইচগাতী প্রধান নির্বাচনী কার্যালয়ে ধানের শীষ প্রার্থীর এজেন্টদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন এবং ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী গ্রামসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট