1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
‎যোগদানের মাত্র চার দিনের মাথায় শিবচর থানার ওসি প্রত্যাহার ‎ বর্জ্যমুক্ত ঢাকা গড়তে নাগরিক ও সিটি কর্পোরেশনের যৌথ অংশীদারিত্বের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক পূবাইলবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান: নিজস্ব থানা ভবনের উদ্বোধন করলেন জিএমপি কমিশনার পীরগঞ্জে দুই মাদক ব্যবহারকারী কারাদন্ড জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা ইউনিটের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন মর্যাদা ও উৎসাহে কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত রাজশাহীতে বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর দাবিতে স্মারকলিপি প্রদান পশ্চিম গুজরায় চারদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বাসন্তী পূজা সম্পন্ন হ্নীলায় ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন

উত্তর পতেঙ্গা্য় আমির খসরু মাহমুদ চৌধুরীর ধানের শীষ সমর্থনে নির্বাচনী গণসংযোগ অব্যাহত

স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

উত্তর পতেঙ্গা্য় আমির খসরু মাহমুদ চৌধুরীর ধানের শীষ সমর্থনে নির্বাচনী গণসংযোগ অব্যাহত…..
——————–+-++———
ডেস্ক বার্তা:৪ ফেব্রুয়ারি

৪০ নং ওয়ার্ডস্থ উত্তর পতেঙ্গা এলাকায় পতেঙ্গা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বিভিন্ন স্থানে ডোর টু ডোর ধানের শীষে ভোট দানের জন্য ব্যাপক প্রচারণায় অংশ গ্রহণ করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং নগর বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হাজী মোঃ মুজিবুল হক ।

গত ২ ও ৩ ফেব্রুয়ারি ৪০ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং কেন্দ্র পরিচালনা কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আমীর খসরু মাহমুদ চৌধুরীর ধানের শীষ প্রতীকের সমর্থনে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
এতে আরো উপস্থিত ছিলেন নগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইকবাল হোসেন, পতেঙ্গা থানা বিএনপির আবু জাফর আহমদ,৪০ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ লোকমান হোসেন, সদস্য সচিব মোঃ মনজুর কাদের, সাবেক সভাপতি মোঃ হারুন কোম্পানি,বিএনপি নেতা নূর আহমদ মহানগর কৃষক দলের আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন, কৃষক দল নেতা মোঃ মোশারফ হোসেন, মোঃ সালাউদ্দিন সহ- বিএনপি যুবদল-ছাত্রদল ,স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল তাঁতীদল, শ্রমিক দল ও জাসাস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গণসংযোগ কালে হাজী মুজিবুল হক কোম্পানি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারণ্যের অহংকার তারেক রহমানের দিক নির্দেশনায় কেন্দ্রীয় কমিটির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষের প্রার্থীদের জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় আহ্বান জানান।
সেই সাথে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে শৃঙ্খলার সহিত বিএনপির প্রার্থী কে বিজয় নিশ্চিত করতে শেষ পর্যন্ত মাঠে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট