1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান বলেন স্বাধীনতার পর যারা জাতির সাথে বেঈমানী করেছে নির্বাচনে তাদেরকে লাল কার্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান বলেন স্বাধীনতার পর যারা জাতির সাথে বেঈমানী করেছে নির্বাচনে তাদেরকে লাল কার্ড

আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

স্বাধীনতার পর যারা জাতির সাথে বেঈমানী করেছে নির্বাচনে তাদেরকে লাল কার্ড
“স্বাধীনতার পর যারা জাতির সাথে বেঈমানী করেছে আসন্ন ১২ ফেব্রুয়ারী নির্বাচনে তাদেরকে লাল কার্ড দেখাতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেকোন শঙ্কা নেই। আপনারা সতর্ক থাকুন। গুজবকারীদের অপপ্রচারে কান দেবেননা। কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। তিনিআরও বলেন, আর তাই আগামী বাংলাদেশের ভাগ্য নির্ধারনের জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রতিক দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহ্বান জানান।

বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজ মাঠের নির্বাচনী জনসভার এসব কথা বলেন তিনি। পার্শ্ববর্তী দেশ ভারতকে ইঙ্গিত করে তিনি বলেন, জীবন দিয়ে হলেও বাংলাদেশে কারো নগ্ন হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। আমরা জাতিকে নিয়ে আর পেছনে যেতে চাই না, সামনে যেতে চাই। এমন বাংলাদেশ চাই, যে দেশে শিশুরা উপযুক্ত শিক্ষা পাবে।

উত্তরের সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জের সমস্যা, জীবনমান উন্নয়নসহ আগামী দিনের কল্যানকর বহুমুখী প্রতিশ্রুতি তুলে ধরে তিনি বলেন, উত্তরবঙ্গের চাঁপাইনবাবগঞ্জ জেলায় আম কেন্দ্রিক ইপিজেড নির্মাণ করতে চাই। পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জের বন্দরগুলো দিয়ে বাংলাদেশের সাথে ভারত ও নেপালের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ করতে চাই বলে জানান জামায়াতের আমীর।

চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা আবুজার গিফারীর সভাপতিত্বে ঢাকা মহানগর জামায়াতের দক্ষিণের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের জামায়াত মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল, রাজশাহী মহানগর জামায়াতের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান, রাজশাহী অঞ্চলের সহকারী জোন পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, দলীয় সাবেক সাংসদ লতিফুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট