
নারীদের নিরাপদ”কর্মপরিবেশ নিশ্চিত করাই বিএনপির অঙ্গীকার- আজিজুল বারী হেলাল.
মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার//তেরখাদা উপজেলায় খুলনা-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী।
তিনি বলেন -এই বিশাল জনগোষ্ঠীকে পেছনে রেখে কোনো জাতি বা রাষ্ট্র কখনোই এগিয়ে যেতে পারে না।
নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই আগামীর বাংলাদেশ বিনির্মাণের মূল ভিত্তি।
বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারী দুপুরে তেরখাদা উপজেলার রাজু শেখের বাড়িতে আয়োজিত এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, নারীদের আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা গ্রহণও অত্যন্ত জরুরি।
আজিজুল বারী হেলাল আরও বলেছেন-এতে নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন একটি প্রজন্ম গড়ে উঠবে। তেরখাদাসহ গ্রামাঞ্চলে নারীদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করাই বিএনপির অঙ্গীকার।
তিনি বলেন, নারীর ক্ষমতায়নে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্মরণীয়। তার নেতৃত্বাধীন সরকারই প্রথম বিধবা ভাতা ও বয়স্ক ভাতা চালু করে এবং নারীদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার সুযোগ নিশ্চিত করে।
এ ছাড়াও আজিজুল বারী হেলাল তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড ও কৃষক কার্ড চালু করা হবে। এসব কার্ডের মালিকানা থাকবে পরিবারের প্রধান নারী সদস্যের হাতে, যার মাধ্যমে নারীরা অর্থনৈতিক ও সামাজিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠবেন।
এ সময় উপস্থিত ছিলেন, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, তেরখাদা উপজেলা বিএনপির নেতা চৌধুরী কাওছার আলী, ফখরুল ইসলাম বুলু চৌধুরী, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল, মাহাবুর রহমান, মোল্লা হুমায়ুন কবির, লিটন মোল্লা, রেজাউল ইসলাম রেজা, মো. রয়েল, সোহাগ মুন্সি, শামিম আহমেদ রমিজ, সাব্বির আহমেদ টগরসহ জেলা,উপজেলা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ