1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

খুলনা-৪ আসনে হাতপাখার প্রার্থীর প্রচারণায় গুরুত্ব পাচ্ছে এলাকার গণমানুষের অধিকার সহ অধিকারসহ বিভিন্ন প্রতিশ্রুতি 

জাহিদ হোসেন, ভ্র্যাম্যমান প্রতিনিধি-খুলনা।
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

জাহিদ হোসেন, ভ্র্যাম্যমান প্রতিনিধি-খুলনা। খুলনা-৪ আসনে হাতপাখার প্রার্থীর প্রচারণায় গুরুত্ব পাচ্ছে এলাকার গণমানুষের অধিকার সহ অধিকারসহ বিভিন্ন প্রতিশ্রুতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৪(দিঘলিয়া- তেরখাদা রুপসা) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী প্রচারণায় শীর্ষে রয়েছেন। শুক্রবার (৩০ই জানুয়ারি) বিকাল ৪.৩০ মিনিটের খুলনা-৪ (দিঘলিয়া তেরখাদা -রুপসা) দেয়াড়া কলোনির বিভিন্ন ওয়ার্ড, পাড়া-মহল্লা ও বাজার এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত (হাত পাখার) প্রার্থী আলহাজ্ব হাফেজ মাওলানা ইউনুস আহমাদ (কেন্দ্রীয় মহাসচিব) প্রধান অতিথি বক্তৃতায় নারীদের অধিকার, নিরাপত্তা,শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নৈতিক সমাজ গঠনে হাতপাখা প্রতীকের গুরুত্ব তুলে ধরেন।

 

বিশেষ অতিথি বক্তব্য রাখেন মাওলানা আসাদুল্লাহ হামিদী তিনি বলেন, গণসংযোগকালে হাতপাখার প্রার্থী আলহাজ্ব হাফেজ মাওলানা ইউনুস আহমাদ (কেন্দ্রীয় মহাসচিব) স্থানীয় বাজার, সড়ক ও জনবসতিপূর্ণ এলাকায় সাধারণ ভোটার, শ্রমজীবী মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি ভোটারদের হাতে লিফলেট তুলে দেন এবং আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোটপ্রদানের আহ্বান জানান।

জনগণের ভোট ও দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ খুলনা-৪ আসন একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও দুর্নীতিমুক্ত জনপদে রূপান্তর করা সম্ভব বলে তিনি জানান।

ভোটাররা জানান, আগামী সংসদ নির্বাচনে তারা সৎ ও যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন। অতীতে নির্বাচিত সংসদ সদস্যরা শুধু প্রতিশ্রুতি দিয়েছে। পরে তাদের আর খুঁজে পাওয়া যায়নি। হাতপাখার প্রার্থী ও তার পরিবার এই এলাকার দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। চিকিৎসা, শিক্ষা ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ভূমিকা রেখেছে। আগামী নির্বাচনে এই আসনে এমন যোগ্য ও সৎ ব্যক্তিকে এমপি হিসেবে দেখতে চান ভোটাররা। এ সময় আরও উপস্থিত ছিলেন নুরুল হুদা সাজু, আহবায়ক নির্বাচন বাস্তবায়ন কমিটি, রফিকুল ইসলাম এস্কেন্দার সহ-সভাপতি দিঘলিয়া উপজেলা, মাস্টার জাফর সাদেক সেক্রেটারি উপজেলা, মুফতি ফজলুল হক ফাহাদ- সভাপতি ইসলামী যুব আন্দোলন জেলা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট