1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

ভিপি নূর আগামীর বাংলাদেশ বলেন কেন্দ্রীয় সমন্বয় রাকিব

সাদ হোসেন মুজাহিদ বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৮৮ বার পড়া হয়েছে

সাদ হোসেন মুজাহিদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ভিপি নুর!
এই মানুষটা আমাদেরকে রাজপথে নিয়ে এসেছে।
আমাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শিখিয়েছে।
হাসিনার বিরুদ্ধে দেশের কোথাও একটা টু শব্দ না হলেও প্রেসক্লাবে এই মানুষটা আমোদের ৪০/৫০ জনকে সাথে নিয়ে গলা ফাটিয়ে বক্তব্য দিয়েছে।
মানুষ ভয়ে যুক্ত হতো না আমাদের সাথে। কিন্তু মানুষের দোআ ও আর্থিক সমর্থন ছিলো। প্রেসক্লাবের সামনে দিয়ে যাওয়া বাস গুলোর যাত্রীরা ভিপি নুরের বক্তব্য শুনতো আর দোআ করতো। শত শত ঘটনার উদাহরণ টানতে পারবো। অন্যায়ের বিরুদ্ধে কি করে নাই, ভিপি নুর?
বিএনপির পার্টি অফিসে যখন তালা, পুলিশ বসে থাকতো গেটে, তখন আমরা প্রেসক্লাব থেকে মিছিল নিয়ে পল্টন হয়ে ফকিরাপুল হয়ে বিএনপির পার্টির অফিসের সামনে যেতে আমাদের স্লোগানে রাজপথ থরথর করতো। দেশের কোথাও কোনো মা/বোন ধর্ষিত হলে সবার আগে ভিপি নুররা রাজপথে নেমে আসতো।বাকি দলগুলো ফ্যাসিবাদের জাঁতাকলে পিষ্ট। আমরাই তাদের(জামাত-বিএনপি) হয়ে রাজপথে রাজনীতি করেছি।জনগণকে আশা জুগিয়েছি

এগুলো সবারই জানা। আর এখন যাদের জন্য তখন মার খেয়েছি তারাও ছেড়ে কথা বলে না।এটাই এদেশের রাজনৈতিক কালচারাল হয়ে গেছে।
আমার একটা ঘটনা খুব খুব মনে পড়ে, ২১ সালে মোদী বাংলাদেশে আসবে সে ঘটনাকে কেন্দ্র করে বি বাড়িয়ায় আমাদের কর্মী কাউসার শহীদ হন। সারাদেশে ব্যাপকহারে গ্রেফতার শুরু হয়। ২১ এর ২৬ শে মার্চ মোদীর আগমনের বিরোধীতা করে প্রেসক্লাবে নুর ভাই জোনায়েদ সাকি ভাইরা প্রোগ্রাম দেয়। ঐ প্রোগ্রামে এডিসি হারুনের উগ্রতা সবাই দেখেছে।অকথ্য ভাষায় গালিগালাজ নুর ভাইকে করে।ঐদিন যেকোনো মুল্যে ভিপিকে গ্রেফতার সে করবেই।ভাগ্যিস সেদিন আমাদের শ্রদ্ধাভাজন ডাঃ জাফর উল্যাহ স্যার উপস্থিত ছিলেন। তারপরও ৫৪ জন নেতাকর্মী আমাদের দুদিনে গ্রেফতার হয়।
অনেকে গা ঢাকা দিয়েছিলো কিন্তু ভিপি নুর একদিনের জন্য আত্নগোপনে যায়নি।
১৮ সাল থেকে ২৪ সালের ১৮ জুলাই পর্যন্ত যদি লিখি তাহলে ভিপি নুরকে নিয়ে প্রতিদিনই লিখতে হবে।
রাজপথে না থাকলে ঐদিন ফেসবুকে লাইভে এসে দেশের মানুষকে সাহস যুগিয়ে ছিল।
একটা মানুষ ২৫ বা মার খাওয়ার পরও কখনোই বলে নাই যে আমার দ্বারা সম্ভব না।আমরা তার এসব ত্যাগ দেখেই অভাব অনটনে রাজনীতি চালিয়ে গেছি।
কে অস্বীকার করতে পারবে ভিপি নুরের অবদানকে? কারা অস্বীকার করতে পারবে তাকে?
যারা করবে তারা হয়তো নব্য কিংবা রাজনৈতিক অকৃতজ্ঞ।
সবমিলিয়ে বলতে চাই, এই ভিপি নুরকে এবার শুধু সংসদে নয় মন্ত্রণালয়েও প্রয়োজন।
রাজপথের দাবিগুলো ও মানুষের হক গুলো তার মাধ্যমে বাস্তবায়ন করার সুযোগ জনগণের জন্য আল্লাহ কবুল করুক।

আমার মতো হাজারো তরুণ খেয়ে না খেয়ে ভিপি নুরকে দেখে এদেশের রাজনীতি করে যাচ্ছি।
ভিপি নুরই আগামীর বাংলাদেশ।
ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট