1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

চট্টগ্রামে তারেক রহমানের আগমনে ইপিজেডে বিএনপির স্বাগত মিছিল ও নির্বাচনী গণসংযোগ

হোসেন বাবলা:চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ 
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

হোসেন বাবলা:চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও তারুণ্যের অহংকার তারেক রহমানের ২৫ জানুয়ারি, রোববার দুপুরে চট্টগ্রাম প্লো-গ্রাউন্ড ময়দানে মহাসমাবেশ কে স্বাগত জানিয়ে ইপিজেডে সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেলের নেতৃত্বে ও চট্টগ্রাম -১১ এর ধানের শীষের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর দিক নির্দেশনায় এক স্বাগত মিছিল শনিবার বিকেলে (৩টি ইউনিটে) পৃথক পৃথক স্থানে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বন্দরটিলায় ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত এবং আনন্দ মিছিল সম্পন্ন হয়েছে। এতে আরো বক্তব্য রাখেন ইপিজেড থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ জাবেদ আনসারী, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, সহ সভাপতি মোঃ শরীফ, সাংগঠনিক সম্পাদক -মোঃ আলমগীর, সুমন রহমান, মোঃ সালাউদ্দিন,রাশেদুল আলম রাসেদ, যুবদলের জাবেদ,জাসেদ সেখ, স্বেচ্ছাসেবক দলের সাইফুল ইসলাম, রায়হান সাদ্দাম রানা, ছাত্রদলের আকিব জাভেদ, তাঁতীদলের জাহিদ আনসারী, শ্রমিক দলের কপিল উদ্দিন, কৃষক দলের মোঃ সাহেদ আলী এবং জাসাস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে সি ইউনিট বিএনপির উদ্যোগে স্বাগত মিছিল সিমেন্ট ক্রসিং এলাকায় অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপির নগর সদস্য মোঃ মাহবুব এলাহী, নূরুজ্জামান কন্ট্রাক্টর, সাবেক সভাপতি সরফরাজ কাদের রাসেল, যুগ্ম সম্পাদক মোঃ আলী সাজু, সহ- সভাপতি মোঃ শাহজাহান, সহ- সাংগঠনিক সম্পাদক -মোঃ মিজানুর রহমান পারুল, বিএনপি নেতা নওশাদ হোসেন, শামসুল আলম, মোঃ শাহজাহান সাজু, মোঃ ইয়াকুব আলী, মোঃ শাহজাহান সওদাগর,মোঃ শাহানুর,যুবদলের হোসনী মোবারক রিয়াদ, মুনসুর আলী, ইকবাল হোসেন সুমন,নগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ হোসেন টিটু, রাশেদুজ্জামান রাসেল, সাজ্জাদ হোসেন রুপি, মোঃ সম্রাট, যুবদলের সাদ্দাম হোসেন, মোঃ আনিসুর রহমান, সাইফুর রহমান রনি,স্বেচ্ছাসেবক দলের নেতা আশরাফ উদ্দিন সাবা, মীর মোহাম্মদ মহসিন,খোরশেদ আলম, কৃষক দলের মোঃ মাসুদ হোসেন রনি সহ বিএনপি যুবদল-ছাত্রদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া এ ইউনিট বিএনপির উদ্যোগে স্বাগত মিছিল সল্ট গোলা ক্রসিং এলাকায় সম্পন্ন হয়েছে।
এতে বিএনপি নেতা মোঃ আইয়ুব খান, মোঃ রিয়াজ উদ্দিন, মোঃ ফোরকান, মীর ইফতেখার উদ্দিন চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ইউসুফ সুমন, দেলোয়ার হোসেন, যুবদলের অন্যতম সংগঠক মোঃ নূর উদ্দিন শরীফ দিদার সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বক্রিয়ভাবে উপস্থিত ছিলেন। সবাই তারেক রহমান কে স্বাগত জানিয়ে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী কে বিজয় করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় আহ্বান জানিয়েছেন। এছাড়া সকাল থেকে স্ব স্ব নির্বাচনী এলাকায় ভোটের জন্য এলাকায় বিএনপির গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট