1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

বরেন্দ্র ইউথ ফোরামের কমিটি গঠন, আতিক সভাপতি,সম্পাদক পলি

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২২৮ বার পড়া হয়েছে

 

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন রাজশাহী জেলা প্রতিনিধি ঃ

 

রাজশাহী তথা বরেন্দ্র অঞ্চলের যুব ও উন্নয়ন, স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের বৃহৎ ঐক্য বরেন্দ্র ইয়ুথ ফোরামের বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ (ইয়্যাস)-এর সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিককে সভাপতি ও রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য পলি রানী প্রামানিককে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
রবিবার নগরীর রানীবাজার এলাকায় অবস্থিত এসকে ফুড ওয়ার্ল্ড সেমিনার রুমে আয়োজিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি শাইখ তাসনীম জামালের সভাপতিত্ব ও কোষাধ্যক্ষ সালমান ফার্সীর পরিচালনায় সভায় বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন সমস্যা এবং তারুণ্যের পরিবেশ ভাবনা শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং ১৩ সদস্য বিশিষ্ট বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সভায় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি পদে সালমান ফার্সী ও মোকলেছুর রহমান সুন্দরী; যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. সোহেল হোসেন; কোষাধ্যক্ষ পদে মাহবুবুল্লাহ মাসুম; সাংগঠনিক সম্পাদক পদে মো. জুলফিকার আলী হায়দার; প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাসিবুল হাসনাত রিজভি; দপ্তর সম্পাদক পদে তাহমিদ জাকি; পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক পদে মোসা. তামিম তুলি; শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মোছা. মিম এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে আলমগীর হোসেন ও মো. শাহাদৎ হোসেনকে দায়িত্ব প্রদান করা হয়।
সভায় বরেন্দ্র ইয়ুথ ফোরামের সাবেক ও সিনিয়র ইয়ুথদের নিয়ে উচ্চকক্ষ সিনেট সদস্য নির্বাচন করা হয়। নবগঠিত কমিটির সকল সদস্য সংগঠনটিকে আরও শক্তিশালী ও আরও বেশি প্রতিবাদী, বৈচিত্র্যপূর্ণ, মানবিক, সাম্য, পরিবেশ ন্যায়বিচার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রতীক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।এ সময় আরও উপস্থিত ছিলেন বরেন্দ্র ইয়ুথ ফোরামের সিনেটের সভাপতি নৃবিজ্ঞানী ও পরিবেশ আইন গবেষক শহিদুল ইসলাম, স্বপ্নচারী উন্নয়ন সংগঠনের সভাপতি রুবেল হোসেন মিন্টু, বরেন্দ্র ইয়ুথ ফোরামের উপদেষ্টা প্রাণীবিজ্ঞানী প্রফেসর ড. বিধান চন্দ্র দাস, সামাজিক ও সাংস্কৃতিক কর্মী ওয়ালিউর রহমান বাবু, বারনই লোকসাহিত্য পরিষদের সভাপতি রায়হান জুয়েল, সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট রায়হানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট