1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

রাউজান শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রমে গীতা স্কুলের শুভ উদ্বোধন

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম)
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

 

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম)

 

শ্রীমদ্ভগবদ্গীতার আদর্শ, জ্ঞান ও মানবিক মূল্যবোধ সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে রাউজান পৌরসভার ঢেউয়াপাড়া ৮ নাম্বার ওয়ার্ডে অবস্থিত শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রমে “গীতা স্কুল”-এর শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০২ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টায় শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম পরিচালনা পরিষদ ও ডেউয়াপাড়া উদয়াচল সংসদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম গীতাজ্ঞান বিদ্যাপীঠের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বোলন করেন শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রমের পুরোহিত শ্রী সুবল দাস গোস্বামী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজল বোস। অনুষ্ঠান সঞ্চালনা করেন গীতা প্রশিক্ষক রাখাশ সরকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেন শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম পরিষদের সাধারণ সম্পাদক টিপু কান্তি দে, সহ-সভাপতি অশোক পালিত ও ধীলন মুহুরী, উদয়াচল সংসদের সাধারণ সম্পাদক দিবাকর ঘোষ, সহ-সভাপতি কাঞ্চন দে, রনজিত শীলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও আশীষ বোস, দিপু কুমার দে, প্রণব দে (অনি), সাগর সেন, সুব্রত মল্লিক, সাজু দাশসহ শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম ও উদয়াচল সংসদের অন্যান্য সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গীতা স্কুলের মাধ্যমে শ্রীমদ্ভগবদ্গীতার শুদ্ধ পাঠ, ব্যাখ্যা ও ব্যবহারিক শিক্ষা প্রদান করা হবে। শিশু-কিশোর থেকে শুরু করে যুবসমাজ—সকলের জন্যই এ শিক্ষা কার্যক্রম উন্মুক্ত থাকবে। গীতা শিক্ষার মাধ্যমে নৈতিকতা, আত্মশুদ্ধি, দায়িত্ববোধ ও মানবকল্যাণে উদ্বুদ্ধ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ধর্মীয় ও সামাজিক ব্যক্তিবর্গ গীতা শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, সময়ের প্রয়োজনে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বক্তারা আরও বলেন, “গীতার আলো ঘরে ঘরে পৌঁছে দিতে পারলে সমাজ থেকে অনাচার দূর হয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে উঠবে।”
আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম গীতা স্কুল ভবিষ্যতে ধর্মীয় ও নৈতিক শিক্ষার একটি আদর্শ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে এবং নতুন প্রজন্মকে সৎ, মানবিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট