1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
পূবাইলবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান: নিজস্ব থানা ভবনের উদ্বোধন করলেন জিএমপি কমিশনার পীরগঞ্জে দুই মাদক ব্যবহারকারী কারাদন্ড জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা ইউনিটের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন মর্যাদা ও উৎসাহে কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত রাজশাহীতে বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর দাবিতে স্মারকলিপি প্রদান পশ্চিম গুজরায় চারদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বাসন্তী পূজা সম্পন্ন হ্নীলায় ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন রূপসায় স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু, পুত্র বাদী. বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর ও গোমস্তাপুর থানা এলাকায় পৃথক দুইটি অভিযানে ইয়াবা, গাঁজা ও নেশাজাতীয় BUPRENORPHINE INJECTION সহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে সিপিসি-১, র‍্যাব-৫,

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

 

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন জেলা প্রতিনিধিঃ

 

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর দুইটি আভিযানিক দল ২২ ডিসেম্বর ২০২৫ তারিখ চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন বরেন্দ্রমোড় ইসলামপুর ১৫নং ওয়ার্ডস্থ ইসলামী লাইফ ইনসুরেন্স লিমিটেড এর নিচে রাস্তার উপর হতে ১৭:০০ ঘটিকায় মাদক কারবারী ১। মোঃ মেহের আলী (৩৫), পিতা-মৃত সবুর আলী, সাং-ইসলামপুর ১৫নং ওয়ার্ড, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ কে আমদানী নিষিদ্ধ অবৈধ BUPRENORPHINE INJECTION ৫ পিচ, ইয়াবা ট্যাবলেট ১০ পিচ ও গাঁজা ৪৫ গ্রাম এবং গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভাস্থ ৬নং ওয়ার্ড নুনগোলা জামে মসজিদ সংলগ্ন জনৈক নজরুল ইসলাম এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ২১:০০ ঘটিকায় মাদক কারবারী ১। মনিরুল ইসলাম (৫৫), পিতা-মৃত সাজেমান, সাং-বেগুনবাড়ী, ৬নং ওয়ার্ড রহনপুর পৌরসভা, থানা-গোমস্তাপুর, জেলা-চাপাইনবাবগঞ্জ কে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর ও গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়। ঘটনা সূত্রে জানা যায়, ২২ ডিসেম্বর ২০২৫ তারিখ র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ এর দুইটি পৃথক আভযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল থানা এলাকায় টহল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা উদ্দেশ্যে বাহির হয়। অভিযান পরিচালনার ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন বরেন্দ্রমোড় ইসলামপুর ১৫নং ওয়ার্ড এলাকায় এবং গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভাস্থ ৬নং ওয়ার্ড নুনগোলা জামে মসজিদ সংলগ্ন পাকা রাস্তায় অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচেচ্ছ। উক্ত সংবাদের ভিত্তিতে পৃথক দুইটি আভিযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন বরেন্দ্রমোড় ইসলামপুর ১৫নং ওয়ার্ডস্থ ইসলামী লাইফ ইনসুরেন্স লিমিটেড এর নিচে রাস্তার উপর হতে মাদক কারবারী ১। মোঃ মেহের আলী (৩৫) কে আমদানী নিষিদ্ধ অবৈধ BUPRENORPHINE INJECTION ৫ পিচ, ইয়াবা ট্যাবলেট ১০ পিচ ও গাঁজা ৪৫ গ্রাম এবং গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভাস্থ ৬নং ওয়ার্ড নুনগোলা জামে মসজিদ সংলগ্ন জনৈক নজরুল ইসলাম এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক কারবারী ১। মনিরুল ইসলাম (৫৫) কে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এই সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট