1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স তামিমের ১৯তম জন্ম দিবস উদযাপন পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনি সহ কভার্ডভ্যান ছিনতাই, চালককে অচেতন অবস্থায় উদ্ধার…! পটিয়া চক্রশালার মেয়ে অন্তু দে : তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আলোকিত স্বপ্ন বাস্তবায়নের পথে

শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ২টি বিদেশী পিস্তলসহ গোলাবারুদ জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

 

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

সাম্প্রতিক সময়ে দেশের বিরাজমান পরিস্থিতিতে আইন – শৃঙ্খলা নিয়ন্ত্রণে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি কতৃক সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল, অতিরিক্ত চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে। ২৩ ডিসেম্বরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের বিভিন্ন স্থানে বিশেষ অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনার অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন রাঘববাটি এলাকায়র দিয়ে অবৈধ ও চোরাচালাকৃত কিছু বিদেশী অস্ত্র সীমান্ত অতিক্রম সে ঢোকার সম্ভাবনা রয়েছে।পরবর্তীতে কৌশলগত পরিকল্পনাও অবলম্বন করে রাঘববাটি নামক স্থানে সকাল ১১ টায় অভিযান পরিচালনাকালে সন্দেহভাজন এক ব্যক্তি বিজিবির উপস্থিত টের পেয়ে তার কাছে থাকা ব্যাগ ফেলে পালিয়ে ভারত সীমান্তে ধুকে পড়ে। পরবর্তী টহল দল ঘটনাস্থল তল্লাশি করে ব্যাগটি উদ্ধার করতঃ কালো পলিথিনে মোড়ানো ০২ টি বিদেশী পিস্তল, ০৪টি ম্যাগাজিন ও ০৫ রাউন্ড গুলি জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।


উল্লেখ্য যে, ৫৩ বিজিবি গত ১৫ ডিসেম্বর একটি বিশেষ অভিযান চালিয়ে ৪ টি বিদেশী পিস্তল, ৯ টি ম্যাগজিন এবং ২৪ রাউন্ড গুলি জব্দ করেছে। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানায়, সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। তার সাথে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং সীমান্তে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে দৃঢ়প্রতিজ্ঞা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট