1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

নবনিযুক্ত চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালককে ফুলেল শুভেচ্ছা : প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি ঃ

 

প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগের নবনিযুক্ত উপপরিচালক জনাব মোঃ নূরুল ইসলাম স্যারের সঙ্গে ২৩ ডিসেম্বর ২০২৫ চট্টগ্রাম মহানগরীতে নন্দনকানন, বিভাগীয় উপপরিচালকের কার্যালয় সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের একটি প্রতিনিধিদল।
সাক্ষাৎকালে বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল ইসলাম নবনিযুক্ত বিভাগীয় উপপরিচালককে তাঁর নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় তিনি প্রাথমিক ও গণশিক্ষার মানোন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের কেন্দ্রীয় পরিচালক,সাংবাদিক এম নজরুল ইসলাম খান এবং চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন। তাঁরা নবনিযুক্ত উপপরিচালককে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সফল কর্মযাত্রা কামনা করেন।
মোঃ নূরুল ইসলাম স্যার এ সৌজন্য সাক্ষাতে সন্তোষ প্রকাশ করে বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। তিনি ভবিষ্যতেও শিক্ষা উন্নয়নে সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ শিক্ষা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট