1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নগর  বিএনপির সদস্য হাজী মুজিবুল হকের ঈদ শুভেচ্ছা বার্তা চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক হোসেন বাবলা ‘র ঈদ শুভেচ্ছা… ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে বিভিন্ন মসজিদে ঈদুল আযহা নামাজের সময়সূচী জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এম শুভ পাঠান।ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে। শেষ মুহূর্তে বেশ জমে উঠেছে ৩৯ নং ওয়ার্ডের কোরবানির পশুর হাট : দাম কিছুটা কমেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সিসিইউর সামনে রোগীর স্বজনের মোবাইল-মানিব্যাগ চুরি: নিরাপত্তা জোরদার ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি রাজনৈতিক ফায়দা লুটতেই সাবেক এমপি শাহজাহান মিয়ার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা প্রশাসনকে রাজনৈতিক ঢাল বানানোর অপচেষ্টা! ইউএনও’র নামে মানহানিকর সংবাদের বিরুদ্ধে কুচক্রম হল ইউএনও’র ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা!ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী… হোসেন চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের 

বেগম জিয়ার মত ত্যাগ স্বীকার কেউ করেননি: মিলন

আবিদ হাসান ঃ রাজশাহী বিভাগীয় প্রধান 
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

আবিদ হাসান ঃ রাজশাহী বিভাগীয় প্রধান

 

বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সব সময় বাংলাদেশের মানুষের পাশে থেকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। শত নির্যাতন সহ্য করেও তিনি দেশেই রয়ে গেছেন। তিনি জেলকে আলিঙ্গন করেছেন। কিন্তু ষড়যন্ত্রকারীদের প্ররোচনায় বা নির্যাতনে দেশ ছেড়ে চলে যাননি।

তিনি দেশে থেকে সন্তান হারিয়েছেন, হারিয়েছেন নিজ বাড়ি। বড় ছেলে বেঁচে থেকেও কাছে নেই। এর থেকে বড় ত্যাগ আর করেছে বলে মন্তব্য করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পবা-মোহনপুর আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন।

শুক্রবার পবা উপজেলার হরিপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া কখনো দেশ ছেড়ে যাননি। স্বৈরাচার সরকারের নির্যাতনে তিনি অন্ধকার কারাগারে দীর্ঘদিন বন্দি থেকে অসুস্থ হয়ে পড়েন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। দেশের মানুষের দোয়ায় তিনি কিছুটা সুস্থ হয়ে উঠেছেন এবং এখনও দেশের মাটিতেই চিকিৎসা নিচ্ছেন।”

তিনি আরও বলেন, “যে নেত্রী দেশের মানুষের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারেন, সেই নেত্রীর সুস্থতার জন্য সবাইকে দোয়া করতে হবে। স্বৈরাচার সরকারের নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন দেশের বাইরে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। সেই দিন ঢাকার রাজপথে থেকে সবাই তারেক রহমানকে স্বাগত জানাবেন বলে উল্লেখ করেন তিনি।

কৃষকদলের আহ্বায়ক মোতালেব হোসেন রনির সভাপতিত্বে দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা থানা বিএনপির সদস্য সচিব আব্দুল রাজ্জাক। আরও উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নাফ মুন্নাফ, রাজশাহী জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব বকুল আহমেদ, মহানগর ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম, রাজশাহী জেলা কৃষকদলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত এবং মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আকলেসুর রহমান সাজিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট