1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : দৈনিক আজকের নয়া বাংলা
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে নির্বাচনকালীন বিশেষ অভিযানে ৮৭ গ্রাম হেরোইনসহ আটক ২ চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা ইশতহার ঘোষণা পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত   শবে বরাত গণতন্ত্র ও বাবার রাজনৈতিক আদর্শ তুলে ধরে ভোটারদের কাছে ইসরাফিল খসরু চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান’ মৃধাপাড়ায় আলোচিত মাদকের সাম্রাজ্য তছনছ, সপরিবারে গ্রেফতার ৫ মাদক সম্রাট তরুণ প্রজন্মের কবিরাজ, মনিরুল ইসলাম,, এর চট্টগ্রাম মহানগরে, আয়ুর্বেদিক ওষুধে আলোড়ন তরুণ প্রজন্মের কবিরাজ, মনিরুল ইসলাম,, এর চট্টগ্রাম মহানগরে, আয়ুর্বেদিক ওষুধে আলোড়ন, বৈষম্যহীন এক দফা দাবি ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান ও বিক্ষোভ চায়না মাছ ধরার ফাঁদ ও হানি ট্র্যাপ হুমকির পদক্ষেপের দাবিতে সংবাদ সম্মেলন অনরা গম আছোন নি….! চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় জিজ্ঞেস করেন,  ডক্টর শফিকুর রহমান 

রাজশাহী তানোর থেকে ৮০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল সহ মাদক ব্যবসায়ী মনিরুল’কে গ্রেফতার করেছে র‍্যাব-৫

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন জেলা প্রতিনিধি ঃ 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

 

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন জেলা প্রতিনিধি ঃ

 

র‍্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ইং ১৬ নভেম্বর ২০২৫ তারিখ রাত-২১.২০ ঘটিকায় রাজশাহী জেলার তানোর থানাধীন জামিন সিদাইর স্কুলপাড়াস্থ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ মনিরুল ইসলাম (২৮), পিতা- মৃত ইমরান মন্ডল, মাতা- ওমেদা বিবি, সাং- জামিন সিদাইর (স্কুলপাড়া), থানা- তানোর, জেলা- রাজশাহীকে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত ট্যাপেন্টাডল ট্যাবলেট-৮০ পিচ, মোবাইল-০২টি, সীম০ ০৩ টি উদ্ধার করে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি এর আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী জেলার তানোর থানাধীন জামিন সিদাইর স্কুলপাড়াস্থ এলাকায় ০১ জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে সিপিএসসি, র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ০১ জন আসামিকে আটক করে এবং ধৃত আসামীর দেহ তল্লাশি করে ৮০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।ধৃত আসামি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নিজ পেশার আড়ালে জন্মবেশে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট খুচরা ও পাইকারি বিক্রয় করে আসছিল। মাদক কারবারী চক্রের অন্যান্য সদস্যদের ধরতে ব্যাব-৫, সিপিএসসি, বাজশাহী ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে।
উক্ত আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার তানোর থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট